সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
Title :
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা ৫ জন নয়, গাজীপুরে গলা কেটে হত্যা করা হয় ৪ জনকে: ফরেনসিকে মিলল চাঞ্চল্যকর তথ্য মমতা সরকারের সামাজিক প্রকল্প চালু রাখবেন শুভেন্দু: মন্ত্রিসভার প্রথম বৈঠক বিদেশী বিনিয়োগ আনা শুধু বিডার দায়িত্ব নয়: আশিক চৌধুরী নিরাপদ ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু বরিশাল বিশ্ববিদ্যালয় শাটডাউন, ভিসি অবাঞ্ছিত তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যানের বৈঠক হরমুজ প্রণালীতে সাবমেরিন মোতায়েন করল ইরান বিনিয়োগবান্ধব রাষ্ট্র গঠনে বৃহত্তর পরিকল্পনায় কাজ করছে সরকার: মাহদী আমিন

পেলের মরদেহ সমাহিত হবে আজ

  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ২৬৯ Time View

প্রয়াত ফুটবল কিংবদন্তি পেলের মরদেহ আজ সমাহিত করা হবে। ব্রাজিলের সান্তোসে মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিয়া নামে ১৪ তলা বিশিষ্ট ভোল্টের কবরস্থানে সমাহিত করা হবে ফুটবল রাজাকে।

এর আগে তার প্রাণের ক্লাব সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামের মধ্যমাঠে, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় হবে শেষকৃত্য অনুষ্ঠান। শেষবারের মতো ভক্ত-সমর্থকরা ভালোবাসা জানানোর অপেক্ষায়।

ভিলা বেলমিরোয় সকাল দশটা থেকে শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। প্রবেশ করতে পারবেন ২ ও ৩ নম্বর গেট দিয়ে। শেষ শ্রদ্ধা জানিয়ে ৭ ও ৮ নম্বর গেট দিয়ে বেরোতে হবে সবাইকে। আগামীকাল মঙ্গলবার সকাল দশটা পেলের দেহ রাখা থাকবে এখানেই। এরপরই শেষ যাত্রা শুরু হবে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের।

শেষ যাত্রায় সান্তোসের বিভিন্ন রাস্তায় নিয়ে যাওয়া হবে তাকে। পৈতৃক বাড়ির সামনে দিয়ে নিয়ে যাওয়া হবে তাকে। শেখানে অশীতিপর পেলের শতবর্ষী শয্যাশায়ী মা সেলেস্তে আরান্তেস শেষ বারের মতো ছুঁয়ে দেখবেন তাকে। তবে পেলেকে তার না চেনার সম্ভাবনা প্রবল, অ্যালজাইমার্সে আক্রান্ত সেলেস্তে যে ভুলেই গিয়েছেন অতীতের সব স্মৃতি!

এদিকে নতুন উৎযাপনেও পেলেকে স্মরণ করেছে ব্রাজিল। সান্তোসের গনজাগা সৈকতে ৮০টি ড্রোনের সমন্বয়ে পেলের ছায়াসহ বিভিন্ন আকৃতি তৈরি করে নতুন বছর বরণ করে ব্রাজিলিয়ানরা।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টায় সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ক্যানসার আক্রান্ত ব্রাজিলের কিংবদন্তি এই ফুটবলার শেষ নিশ্বাস ত্যাগ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন মেয়ে কেলি নাসিমেন্তো।

টিএইচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category