মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

পেকুয়ায় দুজনের মরদেহ উদ্ধার

  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৯১ Time View

কক্সবাজারের পেকুয়ায় টইটং ও উজানটিয়া ইউনিয়নের পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ৯টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। তবে এদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছেন স্বজনরা।

উজানটিয়া ইউপির সদস্য মো.শরীফ বলেন,টেকপাড়া বেড়িবাঁধের পাশে অর্ধগলিত একজনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ এসে তাঁর মরদেহ উদ্ধার করেছে। সোশ্যাল মিডিয়ায় লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্বজনরা এসে তাঁর লাশ সনাক্ত করে। নিহত ব্যক্তির নাম গিয়াস উদ্দিন (৫৫)। তিনি চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের মৌলভীর চর স্টেশন পাড়ার মৃত ফজল করিমের ছেলে।

টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, সকালে নতুন পাড়া মোকতার আহমদের দোকানের সামনে সড়কের ওপর ছটফট করতে করতে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি মারা যান। তাঁর পরিচয় পাওয়া যায়নি। গতকাল রবিবার বিকেলে টইটং বাজারস্থ আমার মার্কেটের সামনে ওই ব্যক্তি বসা ছিল। তাঁর সাথে আমি কথাও বলেছি। সকালে শুনেছি সে মারা গেছে। তাঁর মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এদের মধ্যে টইটং থেকে উদ্ধার হওয়া ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তাঁর পরিচয় এখনো পাওয়া যায়নি। অপরজন গিয়াস উদ্দিন গত ৯ আগস্ট নিখোঁজ হন। তাঁর নিখোঁজ হওয়ার বিষয়ে পরিবারের পক্ষ থেকে চকরিয়া থানায় জিডিও করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category