রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

পুলিশ সন্ত্রাসী ও জঙ্গিদের আগে হাঁটে, এ জন্য সফল: আইজিপি

  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২৮০ Time View

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশ পেশাদারির সঙ্গে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলা করবে বলে মন্তব্য করেছেন মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আজ শুক্রবার দুপুরে সুনামগঞ্জ সদর মডেল থানা কমপ্লেক্সে পুলিশ মল এবং সুনামগঞ্জ পুলিশ লাইনসে ক্রীড়া কমপ্লেক্স উদ্বোধনের পর গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির আলোকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সব গোয়েন্দা সংস্থা ও প্রশাসন একযোগে কাজ করেছে। এ জন্য হোলি আর্টিজানের পর আর তেমন কোনো ঘটনা দেশের কোথাও ঘটেনি। তিনি আরও বলেন, পুলিশের জঙ্গি, সন্ত্রাস মোকাবিলায় প্রশিক্ষণ আছে। পুলিশ তাদের আগে হাঁটে। এ জন্য সব সময়ই পুলিশ সফল হয়েছে।

পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঢাকার বাইরে প্রথম নিজের জেলা সুনামগঞ্জে গিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি সংগ্রামী মানুষের সঙ্গে থেকে দেখেছি, কীভাবে জীবনযুদ্ধে জয়ী হতে হয়। সুনামগঞ্জের আলো-বাতাস-নদী, সবকিছুই আমার ভালো লাগে। সুনামগঞ্জে এলে মনে হয়, আমি আমার মায়ের কোলে ফিরে এসেছি।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এহসান শাহ্, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, মো. সুমন মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category