মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

পুলিশ ভ্যানের সঙ্গে ধাক্কা ট্রেনের , নিহত ৩

  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৯৫ Time View

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলক্রসিং পার হওয়ার সময় একটি পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা লাগে। এতে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই পুলিশ সদস্য।

স্থানীয়রা জানিয়েছেন, ওই রেল ক্রসিং এ সময় কোন গেটম্যান ছিল না এবং সিগনাল বাঁশও ওঠানো ছিলো। সকাল থেকেই গেইট ম্যান বিপু ডিউটিতে ছিলেন না।

রোববার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট সলিমপুর রেলগেইট ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

সীতাকুন্ড মডেল থানার ডিউটি অফিসার এস আই মোহাম্মদ নোমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল হোসাইন (কনস্টেবল নং-২০৯১), মিজান (কনস্টেবল নং-৯৮১) ও ইস্কান্দার (কনস্টেবল নং-১০৯) নামে তিনজন নিহত হয়েছেন। ওই গাড়িতে চালকসহ মোট পাঁচজন ছিলেন। তাদের মধ্যে গুরুতর আহত হয়েছেন এএসআই সুজন শর্মাসহ অপর পুলিশ সদস্য, যিনি গাড়ি চালাচ্ছিলেন। এটি ছিল থানার মোবাইল গাড়ি।

সূত্র জানায়, সীতাকুণ্ডের ছলিমপুর-ফকিরহাট অংশে রেলক্রসিং অতিক্রম করার সময় চট্টগ্রাম ছেড়ে আসা সোনার বাংলায় এক্সপ্রেস ট্রেনের সাথে পুলিশ ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন পুলিশ নিহত হন। এছাড়াও গাড়িতে থাকা এসআই সুজন শর্মা ও সমর চন্দ্র সরকারসহ আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, আহত পুলিশ সদস্যদের নামে ০৩ তিনটি অস্ত্র শট গান ভেঙ্গে যায়, তাদের নামে গুলির মধ্যে ১৬ (ষোল) রাউন্ড শট গানের গুলি পাওয়া যায়। এসআই সুজন শর্মা নামে ইস্যুকৃত পিস্তল গুলি ও পাওয়া যায় নাই। পাশাপাশি পুলিশের পিকআপটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category