শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি হাম উপসর্গ আরও ৬ মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলা শুরু ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু

পুরো স্টেডিয়ামের সবাই দেখেছে ওটা পেনাল্টি ছিল: ব্রাজিল কোচ

  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৬৭ Time View

কোপা আমেরিকায় রেফারিং নিয়ে আলোচনা সমালোচনা হবে না, এমনটা ভাবাই যায় না। প্রতিটা টুর্নামেন্টেই চলে আসছে এসব। এবারের কোপাতেও রেফারিং নিয়ে কোচরা নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন কয়েকবারই।

কলম্বিয়ার বিপক্ষে কোপার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ড্র করে রেফারির উপর ক্ষুব্ধ হলেন ব্রাজিল কোচ দরিভাল। ম্যাচে একটি ফাউলে পেনাল্টি না দেওয়ায় এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

ভিনিসিয়ুসকে প্রথমার্ধের শেষ সময়ে ডিবক্সের ভেতর ফাউল করেন কলম্বিয়ান ডিফেন্ডার। রেফারি কর্নারের সিদ্ধান্ত দেন। ভিএআর তাদের পর্যবেক্ষণেও এটিকে কর্নার হিসেবে গণ্য করে সিদ্ধান্ত দেয়। আর এমন সিদ্ধান্তেই সংবাদ সম্মেলনে নিজের ক্ষোভ ঝারেন দরিভাল।

ব্রাজিল কোচ বলেন, ‘যদি আমরা পেনাল্টি পেতাম, তাহলে এটা ২-০ হতো স্কোরলাইন। আমরা পরে যেভাবে খেলেছি, স্কোরলাইন পরিবর্তন হলে খেলাটা ভিন্নরকম হতো। এরপরেই কলম্বিয়া সমতায় ফেরে। আমার কাছে মনে হয়, পেনাল্টি না দেওয়াটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। পুরো স্টেডিয়ামের সবাই দেখেছে ওটা পেনাল্টি ছিল, শুধু রেফারি ও ভিএআর দেখেনি। ব্রাজিলকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আপনাদের বাস্তবতা মানতে হবে। এমনটা হতে পারে, কিন্তু এত বড় ম্যাচে এমন কিছু হওয়াটা ম্যাচের গতিপথ পাল্টে দেয়।’দলের উন্নতি করার ব্যাপারে এই কোচ বলেন, ‘আমরা ১-০ গোলে এগিয়ে ছিলাম। আমরা যদি তখন গোল করতে পারতাম, তাহলে খেলা অন্যদিকে মোড় নিতো। আমাদের কিছু জিনিসে উন্নতি করতে হবে। স্বাভাবিকভাবেই এক জায়গা থেকে আরেক জায়গায় এসে উন্নতি করাটা কষ্টসাধ্য, কিন্তু আমাদের বিকল্প নেই।’কলম্বিয়ার ২৫ ম্যাচ অপরাজিত থাকাকে অবিশ্বাস্য বলেও আখ্যায়িত করেছেন তিনি ব্রাজিল কোচ, ‘আমাদের আজকের ম্যাচে অনেক কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয়েছে, যা আগে হয়নি। কলম্বিয়া তাদের লেভেল অন্য পর্যায়ে নিয়ে গেছে। তারা ২৫ ম্যাচ অপরাজিত আর এটার প্রভাব ম্যাচেও দেখা গেছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category