রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

পিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে সরে গেলেন আফ্রিদি

  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৩০২ Time View

শহীদ আফ্রিদিকে ২৪ ডিসেম্বর প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়। এক মাস পূর্ণ হওয়ার আগেই ছেড়ে দিলেন নির্বাচকের দায়িত্ব। নিজের চ্যারিটি এবং ফাউন্ডেশনের কাজে ব্যস্ত থাকায় পিসিবি সভাপতি বলা সত্ত্বেও প্রধান নির্বাচকের দায়িত্ব চালিয়ে নেননি সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার।

রমিজ রাজার বিদায়ের পর নতুন পিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন নাজম শেঠি। তিনি ভারপ্রাপ্ত প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দিয়েছিলেন শহীদ আফ্রিদিকে।

আফ্রিদির ছেড়ে দেওয়া জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে আরেক সাবেক পাকিস্তানি ক্রিকেটার হারুন রশিদকে। ৬৯ বছর বয়সী রশিদ এর আগেও একবার জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

২০১৫-১৬ সালে এক বছরের জন্য প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন হারুন রশিদ। এই মুহূর্তে কেবল প্রধান নির্বাচকের নাম প্রকাশ করেছে পিসিবি। প্যানেলের বাকিদের নাম পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

১৯৭৭ সাল থেকে ১৯৮৩ পর্যন্ত ছয় বছর জাতীয় দলের হয়ে খেলেছিলেন হারুন। এই সময়ের মধ্যে ২৩টি টেস্ট এবং ১২টি ওয়ানডে খেলেছিলেন হারুন। প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়ার আগে হারুন পিসিবির ক্রিকেট ম্যানেজমেন্ট কমিটির দায়িত্বে ছিলেন।

সাবেক এই ক্রিকেটারকে নতুন দায়িত্ব দিয়ে পিসিবি সভাপতি নাজম শেঠি বলেন, ‍‍`হারুন বর্তমানে রিজাইন কমিটি থেকে পদত্যাগ করেছে। কারণ একইসঙ্গে দুটি পদে কাজ করাটা সাংঘর্ষিক হবে।

হারুন রশিদ পাকিস্তানের পরবর্তী সিরিজ থেকেই দায়িত্ব পালন শুরু করবেন। পাকিস্তান নিজেদের পরবর্তী সিরিজ খেলবে আফগানিস্তানের বিপক্ষে, মার্চে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category