বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

পিএসএলে বাংলাদেশি ২৮ জন ক্রিকেটার নাম

  • Update Time : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৩০৩ Time View

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসর খেলতে ড্রাফটে নাম দিয়েছেন ২১৪ জন বিদেশি ক্রিকেটার। এই তালিকায় বাংলাদেশ থেকে ২৮ জন ক্রিকেটারের নাম রয়েছে।

টুর্নামেন্টটি শুরু হবে ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি এবং চলবে ১৯ মার্চ পর্যন্ত।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) পিএসএল ড্রাফটের ক্রিকেটারদের সংখ্যা প্রকাশ করেছে পিসিবি। যদিও পূর্ণাঙ্গ নামের তালিকা প্রকাশ করেনি পিএসএল কতৃপক্ষ।

এই তালিকায় সর্বোচ্চ ১৩৯ জন ইংল্যান্ডের ক্রিকেটার পিএসএলে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন। এ ছাড়া শ্রীলঙ্কার ৬০ জন, আফগানিস্তানের ৪৩ জন, দক্ষিণ আফ্রিকার ২৫ জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৮ জন, অস্ট্রেলিয়ার ১৪ জন, আয়ারল্যান্ডের ৯ জন, নিউজিল্যান্ডের ৬ জন ও জিম্বাবুয়ের ১১ ক্রিকেটারের নাম রয়েছে।

সম্প্রতি আসন্ন পিএসএলের বেশ কিছু তারকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছিল পাকিস্তান সুপার লিগ কর্তৃপক্ষ। সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সেখানে ছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, শেখ মেহেদী হাসান ও এবাদত হোসেন।

অন্যান্য বিদেশি ক্রিকেটারদের মধ্যে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দাসুন শানাকা রয়েছেন। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ইংল্যান্ডের ডেভিড ম্যালান ও রিস টপলি এবং ওয়েস্ট ইন্ডিজের ওডিন স্মিথ আছেন আগামী পিএসএলের ড্রাফটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category