মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না: মির্জা ফখরুল

  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৪৩ Time View

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর (সমানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি এ দেশের মানুষ গ্রহণ করবে না। চাপিয়ে দেয়া কোনো কিছুই এদেশের মানুষ গ্রহণ করে না।

রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে যে, বিএনপি সংস্কার চায় না। বিএনপি সংস্কারের পক্ষে।

তিনি দাবি করেন, আপনারা অপপ্রচারে কান দিবেন না।

মির্জা ফখরুল বলেন, ১৫ বছর পর আমরা এক ফ্যাসিস্ট শাসনকে সরিয়ে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব দিয়েছিলাম অতি দ্রুত একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনবেন বলে। তিনি চেষ্টা করেছেন, সংস্কার কমিশন গঠন করেছেন, নতুন কিছু সংস্কার উদ্যোগ নিয়েছেন। আগামী ১৭ তারিখে সেসব প্রস্তাবে সই হওয়ার কথা।

তিনি বলেন, বিএনপি সবসময় সংস্কারের পক্ষে ছিল। এখনো কেউ কেউ প্রচার করছে যে আমরা সংস্কার চাই না-এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর। বিএনপি নিজেই সংস্কার আন্দোলনের ফসল।

মির্জা ফখরুল অভিযোগ করেন, কিছু দল বিএনপিকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি স্পষ্টভাবে বলেন, আমরা চাই ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হোক। জনগণ এখনই নির্বাচন চায়। আমরা চেষ্টা করছি নতুন করে বাংলাদেশকে জাগিয়ে তোলার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই সুযোগটি যেন হারিয়ে না যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category