সোমবার, ১১ মে ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

‘পানি ঘোলা করে হলেও নির্বাচনে আসবে বিএনপি’

  • Update Time : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭২ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার উন্নয়নের জ্বালায় জ্বলছে বিএনপি। এবার খেলা হবে। খালি মাঠে গোল দেব না, শক্ত খেলা চাই। বিএনপি শেষ পর্যন্ত পানি ঘোলা করে হলেও নির্বাচনে আসবে। আসবে, শেষ বেলায় আসবে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, গতবারও তারা বলেছিল নির্বাচনে আসবে না। শেষ পর্যন্ত কী হলো, আসলো। না এসে যাবে কোথায়। না এলে পালাতে হবে। একজন পালিয়েছে, বাকিরাও পালাবার পথ খুঁজবে। আওয়ামী লীগ পালায় না।

কাদের বলেন, বিএনপির গণঅভ্যুত্থান গোপালগঞ্জের গরুর হাটে গিয়ে গুরুতর আহত। আহত হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে পদযাত্রা করছে, ছুটতে আর পারছে না। শহরে, বিভাগে জেলায় জেলায় সমাবেশ ডেকে এখন আবার ইউনিয়নে, গ্রামে পদযাত্রা করছে। খোঁজ নিয়ে দেখুন, কয়টা ইউনিয়ন বিএনপির পদযাত্রা করছে। আমাদের সারা বাংলাদেশে শান্তির সমাবেশ সফল হচ্ছে।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি ডাকে মহাসমাবেশ। হয়ে যায় কোনো রকম একটা সমাবেশ। সমাবেশ হয় আওয়ামী লীগের মহাসমাবেশ। বিএনপির মহাসমাবেশ কোনো রকম সমাবেশ হতেও কষ্ট হয়। বিএনপি এ পর্যন্ত যতটা সমাবেশ করেছে, হাওর-বাঁওড়ের এলাকা সুনামগঞ্জে দুপুরে তার চেয়ে বেশি মানুষ হয়েছে।

এর আগে দুপুর ১২টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল কবির ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম নাদেল, সদস্য আজিজুস সামাদ ডন প্রমুখ।

এআরএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category