বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

‘পাঠান’ বয়কটের আগুন ধিকিধিকি ছড়াচ্ছে

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১০৮ Time View
pathan

একেই মন্দার বাজার। তার উপর একের পর এক ছবি বয়কটের ডাক দিলে বলিউডে দেখা দেবে আকাল। সেই আশঙ্কায় বছরভর থরহরি কম্প নির্মাতাদের। কিন্তু এত দিন পর শাহরুখ খানের ছবিও এমন বাধার মুখে পড়বে, কে জানত!

‘পাঠান’ নিষিদ্ধ হতে পারে মধ্যপ্রদেশে। ‘খারাপ উদ্দেশ্যে’ বানানো এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তির যোগ্য নয়, সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তার পরই নেটদুনিয়া ছেয়ে গিয়েছে বয়কটের রবে। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন সংক্রান্ত প্রতিটি পোস্টের নীচে মন্তব্য জমছে ‘বয়কট পাঠান’।

ছবির প্রথম গানের ভিডিয়ো মুক্তি পাওয়ার পর থেকেই আগুন ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ‘বেশরম রং’-এ খোলামেলা দীপিকা পাড়ুকোনকে শাহরুখ খানের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে এক দিকে যেমন দর্শকের উত্তেজনার পারদ চড়েছে, অন্য দিকে নিন্দায় মুখর হয়েছেন আর এক দল।

সেই পরিস্থিতিতে বেঁকে বসেছে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রক। নরোত্তমের দাবি, খারাপ উদ্দেশ্য নিয়ে এই গানের ভিডিয়ো শুট করা হয়েছে। তিনি সাফ জানান, দৃশ্যগুলি কুরুচিকর, অশ্লীল। সেগুলি সংশোধন না করলে মধ্যপ্রদেশে এ ছবির প্রদর্শন হবে না।

‘বেশরম রং’ ভিডিয়োতে দীপিকা কখনও বিকিনি স্যুট পরে, কখনও বা মনোকিনি পোশাকে। অভিনেত্রীকে এই প্রথম লাস্যময়ী ভঙ্গিতে নাচতে দেখা গিয়েছে। হিন্দি গানটি শুনে অনেকেই মন্তব্য করেছেন, স্প্যানিশ গানের ধাঁচে বানানো হয়েছে এটি। আবার গানের প্রথম দিকের লাইনগুলিও পুরনো একটি হিন্দি গান থেকে হুবহু নকল করা।

২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘পাঠান’। শাহরুখ এবং দীপিকাকে বহু বছর পর বড় পর্দায় একসঙ্গে পাবেন দর্শক। তবে সব কিছু ছাপিয়ে দর্শকের নজর পড়েছে দীপিকার উপর। দর্শকের একাংশের বক্তব্য, দীপিকার মতো এত বড় মাপের অভিনেত্রীকে ছবিতে নেওয়ার পরেও যদি তাঁকে এমন পোশাক পরে নাচতে হয়, তা হলে বলিউডের অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। কেউ কেউ মন্তব্য করেছেন, দীপিকাকে এ ভাবে একদম মানায় না। এই নাচ কোনও পর্ন ছবির নায়িকাও করতে পারতেন, মত তাঁদের। এর পরই ছবিটি নিষিদ্ধ ঘোষণা করার রব তুললেন অনেকে।

ইএফ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category