রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

‘পাঠান’ এ চমক সালমান খান!

  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ২৯০ Time View

আজ ভারতে মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। মুক্তির আগেই বেশ আলোচনায় রয়েছে ছবিটি। টিকিট বিক্রি হয়েছে দ্বিগুণ দামে। অনেকে ছবিটি দেখতে মরনিং শোতে ভিড় করতে দেখা গেছে।এক ভক্ত অনুরাগী জানালেন ‘পাঠান’ এ চকম হিসেবে আছেন সালমান খান! তবে কোন চরিত্রে তা জানতে গেলে তিনি জানান হল ছবিটি আপাতত দেখছি। পরে জানানোর কথা বলেন তিনি। তবে তাকে তার ফেসবুকে একটি পোস্ট করতে দেখা গেছে। সেখানে জানান দিয়েছেন। লিখেছেন ‘সরাসরি দেখছি পাঠান, সালমান খান কোত্থেকে এলো!’ এছাড়া তার সাথে কথা বলে জানা যায়, ‘মাঝামাঝি থেকে সালমান খান আর শাহরুখের এ্যাকশন আছে। আমি এতটা ধ্যান দিয়ে দেখিনি তবে মনে হয় তারা বন্ধু হবে।’

অন্যদিকে শীতের সকাল। কুয়াশার রেশ তখনও কাটেনি। রাস্তায় তেমন ভিড় নেই। দক্ষিণ কলকাতার একটি শপিং মলের সামনে পৌঁছে দেখা গেল ভিন্ন চিত্র। বেশ ভিড়। দলে দলে মানুষ ঢুকছেন। কোনো বিপণিতে বিশেষ ছাড় তো চলছে না।

‘পাঠান’ সিনেমার প্রথম দিনের প্রথম শো। শাহরুখ অনুরাগীদের আর তর সইছে না। স্বাভাবিক নয় কি? চার বছরের প্রতীক্ষার অবসান। ভক্তদের দরবারে বড় পর্দায় হাজির হচ্ছেন তাদের মসিহা। ঘড়ির কাঁটা সাড়ে ছটা ছুঁয়েছে। হাতে আর মাত্র পনেরো মিনিট।

এদিকে মাল্টিপ্লেক্সের বাইরে লম্বা লাইনে উৎসুক দর্শকের ঠোঁটের কোণে হাসির রেখা। কারও চোখ লাল, তো কেউ চোখ ডলছেন। হাই তুলছেন কেউ কেউ। স্বাভাবিক, উত্তেজনায় কেউ সারা রাত দ চোখের পাতা এক করতে পারেননি। কেউ আবার ঘড়িতে অ্যালার্ম দিয়ে কাকভোরে উঠে বেরিয়ে পড়েছেন। ফুড কর্ণার থেকে
নেওয়া গরম কফির কাপটাই তখন একমাত্র ভরসা। আগামী ২ ঘণ্টা ২৬ মিনিট যে বলিউড বাদশা তাদের অন্য জগতে হাজির করার প্রতিশ্রুতি দিয়েছেন।

পাঠানের অগ্রিম বুকিং শুরু হওয়ার পর থেকেই প্রথম কয়েক দিনের শোয়ের টিকিট বিক্রি প্রায় শেষের দিকে। মঙ্গলবার সকালে জানা যায়, আইনক্স সকাল ৭টার ও আগে এই ছবির শোয়ের ব্যবস্থা করেছে।

বুধবার সারা দিনটা বলিউড সিনেমার ইতিহাসে যে বিশেষ অধ্যায় হয় রয়ে যাবে, সকাল সকাল তার এক ঝলক শহর কলকাতার দর্শক, শাহরুখ অনুরাগীরাই প্রমাণ করে দিলেন। চলতি সপ্তাহে শাহরুখের ছবি বক্স অফিসে আর কী কী নজির গড়ে, সে দিকে নজর থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category