রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

পাঞ্জাবে চালক ছাড়াই ৭০ কিলোমিটার চললো ট্রেন!

  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১০ Time View

চালক ছাড়াই প্রায় ৭০ কিলোমিটার চললো ট্রেন! বিশ্বাস হচ্ছে না? অবিশ্বাস্য হলেও ভারতের  পাঞ্জাব প্রদেশে আসলেই এমন ঘটনা ঘটেছে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে পাঞ্জাবের পাঠানকোট স্টেশনে ৫৩টি বগিওয়ালা একটি পণ্যবাহী ট্রেন থেমে ছিল। চালক ট্রেন থেকে নামার আগে হ্যান্ডব্রেক টানতে ভুলে যান। একপর্যায়ে ট্রেনটি আপনাআপনিই ঢালু রেললাইন ধরে চলতে থাকে।স্থানীয় রেল কর্মকর্তারা বলছেন, জম্মু থেকে পাঞ্জাবে আসা পণ্যবাহী ট্রেনটি পাথর বহন করছিল। উচি বাসি এলাকায় থামার আগে সেটি ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে পাঁচটি স্টেশন অতিক্রম করেছিল। চালক ছাড়াই সেটি চলছে খবর পেয়ে ট্রেনটি থামানোর জন্য ট্র্যাকে কাঠের ব্লক রাখা হয়।

‘এ ঘটনায় কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলমান।’

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ট্রেনটি একটি স্টেশনের পাশ দিয়ে খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে। রেল লাইনের পাশে থাকা লোকজন আতঙ্কে দিগ্বিদিক ছুটছেন।ভিডিও প্রকাশ্যে আসতেই বিষয়টি ভারতজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। চালককে বরখাস্ত করার পাশাপাশি অনেকে আবার কেন্দ্রীয় রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। ভারতের রেল সুরক্ষা বাহনীর (আরপি এফ) উপ-পরিদর্শক অশোক কুমার জানিয়েছেন, এই ঘটনার পর নির্দিষ্ট রুটের সব ট্রেনে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

যদিও ভারতে এমন ঘটনা এবারই প্রথম নয়। ২০২০ সালে ঝাড়খণ্ড রাজ্যে ঠিক এমন একটি ঘটনা ঘটেছিল। বরসুয়া রেলস্টেশনে থেকে থাকা একটি পণ্যবাহী ট্রেন বিমলগড় রেলওয়ে স্টেশনের দিকে (পেছন বরাবার) যেতে শুরু করে। সেটির গতিবেগও ১০০ কিলোমিটার উঠে গিয়েছিল।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category