শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

পাকিস্তান ক্রিকেটাররা তাদের ব্রেইন ব্যবহার করেনি: শোয়েব

  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৬৪ Time View

পাকিস্তানের জন্য লক্ষ্যটা ছিল সহজ। বল প্রতি রান করলেই চলতো তাদের। কিন্তু ভারতের সঙ্গে ১২০ রান তাড়া করতে নেমে ৬ রানে হেরে গেছে পাকিস্তান। এর আগে তারা হেরেছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষেও। টানা দুই হারে সুপার এইটে তাদের খেলা এখন বেশ কঠিন।

ঋষভ পান্তের ৪২ রানের পরও পাকিস্তানের বোলারদের তোপে ১১৯ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারত। এ ম্যাচ জিতে টুর্নামেন্টে ভালোভাবে টিকে থাকতে পারতো পাকিস্তান। সেটি না পারায় চটেছেন দেশটির সাবেক পেসার শোয়েব আখতার।নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘খুবই হতাশাজনক। বল প্রতি রান তাড়ার সুযোগ ছিল এটা। এর আগে ভারতের মিডল অর্ডার ঝামেলা পাকিয়ে ফেলেছিল। ১১ ওভারে তাদের ৮০ রানের মতো ছিল, ১৬০ রান করতে পারতো কিন্তু করেনি। কিন্তু পাকিস্তানের জন্য সুযোগটা কাছাকাছি ছিল। রিজওয়ান আরও ২০ রান করে দলকে জেতাতে পারতো। দুঃখজনকভাবে, আমরা আমাদের ব্রেইন ব্যবহার করিনি।’

শেষ ওভারে ১৮ রান দরকার হয় পাকিস্তানের। কিন্তু আর্শদ্বীপ সিংয়ের ওভারে সেটি নিতে পারেনি তারা। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে কম রান ডিফেন্ড করে জয় পায় ভারত। এ অবস্থায় শোয়েব আখতার সমালোচনা করেছেন পাকিস্তানের ক্রিকেটারদের ইন্টেন্ট নিয়েও।

তিনি বলেন, ‘অনেক কিছু নিয়েই প্রশ্ন তোলা যায়। তাদের ইন্টেন্ট, প্রয়োগ…দলের জন্য খুবই দুঃখের ব্যাপার। পাকিস্তানের এই ম্যাচ জেতা উচিত ছিল। ম্যাচে তারা ভালোভাবেই ছিল, ফাখার থাকতেই ৪৭ বলে ৪৬ রান করে ফেলেছিল। আমাদের হাতে সাত উইকেট ছিল, কিন্তু আমরা জিততে পারিনি। আমি বাকরুদ্ধ, কষ্ট পেয়েছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category