বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

পাকিস্তান কারস্টেন-গিলেস্পিকেই নতুন কোচ নিয়োগ করলো

  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৮৮ Time View

জেসন গিলেস্পি ও গ্যারি কারস্টেন যে পাকিস্তান জাতীয় দলের কোচ হতে যাচ্ছেন, সেটি আগে থেকেই ছিল অনুমিত। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতার। অবশেষে সেই আনুষ্ঠানিকতাও শেষ করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

অস্ট্রেলিয়ান সাবেক পেসার গিলেস্পিকে টেস্ট ফরম্যাটের প্রধান কোচ আর দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার কারস্টেনকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের প্রধান কোচ ঘোষণা করেছে পিসিবি। এই দুই কোচকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

আজ রোববার লাহোরে এক সংবাদ সম্মেলনে নতুন কোচদের নাম ঘোষণা করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি।

এদিন সুখবর পেয়েছেন শুধুমাত্র নিউজিল্যান্ড সিরিজের জন্য অস্থায়ী কোচের দায়িত্ব পাওয়া আজহার মাহমুদও। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারকে তিন ফরম্যাটের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করে যেতে বলছে পিসিবি।

আজহার মাহমুদকে শুধু দায়িত্ব পালন করেই যেতে বলা হয়েছে, বিষয়টি এমনও নয়। নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তার সঙ্গেও দুই বছরের চুক্তি করেছে পিসিবি।

আগামী মে মাসে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান। সেই সিরিজ দিয়েই বাবর আজমদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন কারস্টেন। ৩০ মে ওই সিরিজ শেষ করেই টি-টোয়েন্টি খেলতে যুক্তরাষ্ট্র যাবে পাকিস্তান দল। ইতিহাসের সবচেয়ে বড় এই সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ দিয়েই নিজেকে মেলে ধরার সুযোগ পাবেন কারস্টেন।

বিশ্বকাপ শেষ করে এসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। টাইগার বিপক্ষে সিরিজ দিয়েই পাকিস্তান টেস্ট দলের সঙ্গে কাজ শুরু করবেন গিলেস্পি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category