রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Title :
ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন সব গণঅভ্যুত্থানের সুবিধা নিয়ে পরে প্রতারণা করেছে বিএনপি: নাহিদ ইসলাম পলাতকদের দেশে ফিরিয়ে বিচারের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিসেম্বরে নয়, হাসিনাকে কালই দেশে দেখতে চায় জনগণ: চিফ প্রসিকিউটর বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত উদ্যোগ, মাঠে সেনাবাহিনী-বিজিবি বন্যার তিন দিন পর জোরদার ত্রাণ, তবুও সংকটে চট্টগ্রামের দুর্গত মানুষ বাইরাইনে অবস্থিত মার্কিন ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ গুঁড়িয়ে দিয়েছে ইরান তাজউদ্দিনের অনুরোধেও স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিব: স্পিকার বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে, তালিকা হচ্ছে: কৃষিমন্ত্রী আদর্শ শিক্ষক ও মানসম্মত শিক্ষার সংকটেই বাড়ছে অবক্ষয়: রিজভী

পাকিস্তানে মিছিলে বোমা বিস্ফোরণ, নিহত ৪

  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৮১ Time View

পাকিস্তানের বেলুচিস্তানে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মিছিলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

সিবি জেলার সদর হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. বাবর ও জেলা স্বাস্থ্য কর্মকর্তা ইমরান বালোচ জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।তবে সিবি স্টেশন হাউস অফিসের (এসএইচও) জাকাউল্লাহ গুজ্জর জানান, শহরের জিন্নাহ রোডে বিস্ফোরণে দুইজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন।

পিটিআই জানিয়েছে, তাদের জাতীয় পরিষদের প্রার্থী সাদ্দাম তারিনের একটি নির্বাচনী সমাবেশে বিস্ফোরণ ঘটে। এতে তাদের তিন কর্মী নিহত ও সাতজন আহত হয়েছেন।

এদিকে সাইফার মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশটির সরকারি গোপনীয়তা আইনের অধীনে একটি বিশেষ আদালত এ রায় দেন।পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৮ ফেব্রুয়ারি। তার প্রায় এক সপ্তাহ আগে ইমরানের বিরুদ্ধে এই রায় দিলো পাকিস্তানি আদালত। ব্যাপক চাপের মধ্যেও নির্বাচনী আইকনিক ব্যাট প্রতীক ছাড়াই এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

সূত্র: ডন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category