রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
Title :
ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন সব গণঅভ্যুত্থানের সুবিধা নিয়ে পরে প্রতারণা করেছে বিএনপি: নাহিদ ইসলাম পলাতকদের দেশে ফিরিয়ে বিচারের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিসেম্বরে নয়, হাসিনাকে কালই দেশে দেখতে চায় জনগণ: চিফ প্রসিকিউটর বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত উদ্যোগ, মাঠে সেনাবাহিনী-বিজিবি বন্যার তিন দিন পর জোরদার ত্রাণ, তবুও সংকটে চট্টগ্রামের দুর্গত মানুষ বাইরাইনে অবস্থিত মার্কিন ‘ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ গুঁড়িয়ে দিয়েছে ইরান তাজউদ্দিনের অনুরোধেও স্বাধীনতার ঘোষণা দেননি শেখ মুজিব: স্পিকার বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে, তালিকা হচ্ছে: কৃষিমন্ত্রী আদর্শ শিক্ষক ও মানসম্মত শিক্ষার সংকটেই বাড়ছে অবক্ষয়: রিজভী

পাকিস্তানে ভোটগ্রহণ শেষ, পূর্ণ ফলাফল জানা যাবে শুক্রবার

  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭২ Time View

পাকিস্তানে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। এখন চলছে ভোট গণনার কাজ। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল নাগাদ পূর্ণ ফলাফল জানা যেতে পারে। তবে সরকারি ফলাফল ঘোষণা করা হবে শুক্রবার দুপুর ২টার মধ্যে।

জানা গেছে, কিছুক্ষণের মধ্যেই ভোটের বুথফেরত ফলাফল প্রকাশ শুরু করবে পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমগুলো। টেলিভিশন চ্যানেলের পাশাপাশি নিউজ পোর্টাল ও অন্যান্য প্লাটফর্মেও বেসরকারি ফলাফল প্রকাশ করা হবে।

নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে তিন ধাপে। অস্থায়ী ফলাফল, ফলাফল সমন্বয় ও ফলাফল। প্রিসাইডিং কর্মকর্তাদের (পিও) শুক্রবার বেলা ২টার মধ্যে নির্বাচন কমিশনে ফলাফল পাঠাতে হবে। ফলাফল পৌঁছাতে দেরি হলে রিটার্নিং কর্মকর্তা (আরও) প্রিসাইডিং অফিসারকে বিলম্বের কারণ জিজ্ঞাসা করবেন ও তা নির্বাচন কমিশনে জমা দেবেন।

জানা গেছে, নির্বাচন উপলক্ষ্যে বৃহস্পতিবার পাকিস্তানে সরকারি ছুটি ঘোষণা করা হয়। এদিন বিকেল ৫টা পর্যন্ত সবমিলিয়ে ৯০ হাজার ৬৭৫টি বুথে ভোট দেন সাধারণ ভোটাররা। এবার দেশটির মোট নাগরিকের মধ্যে ৫০ শতাংশই ভোটার ছিলেন। এমনকি, এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক ১৮ হাজার স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করেছেন।

এদিকে, এবারের নির্বাচনে অংশ নিতে পারেননি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও জনপ্রিয় ব্যক্তিত্ব ইমরান খান। কয়েকটি মামলায় কারাদণ্ড পেয়ে তিনি এখন কারাগারে বন্দি রয়েছেন। তবে ইমরান খান কারাগারের ভেতর থেকেই নিজের ভোট দিয়েছেন।

এদিকে, নিরাপত্তার কারণ দেখিয়ে ভোটের দিন পাকিস্তানে ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন করে দেওয়া হয়। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফসহ (পিটিআেই) বেশ কয়েকটি দল মোবাইল সংযোগ চালু করার দাবি জানালেও, তা মানেনি কর্তৃপক্ষ।

সূত্র: জিও টিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category