বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

পাকিস্তানে বোমা বিস্ফোরণে ট্রেন লাইনচ্যুত

  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১০০ Time View

পাকিস্তানে বোমা বিস্ফোরণে ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৮ জন আহত হয়েছেন। এতে ৮ টি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

ডেপুটি কমিশনার সামিউল্লাহ রয়টার্সকে জানান, বোলান জেলার পেশি এলাকায় জাফর এক্সপ্রেস বোমা হামলার শিকার হয়েছে। এতে আটজন আহত হয়েছেন এবং ট্রেনের একটি ইঞ্জিনসহ আটটি বগি লাইনচ্যুত হয়েছে।

ইতোমধ্যে ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা পৌঁছেছেন। তবে হামলার এ ঘটনা পাহাড়ি এলাকায় হওয়ায় উদ্ধারকাজ চালাতে বেগ পেতে হচ্ছে বলে জানান তিনি। এই হামলার দায় এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category