রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

পাকিস্তানে বাস দুর্ঘটনায় ২০ জন নিহত

  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ২৩৩ Time View

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে এক বাস দুর্ঘটনায় ২০ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।

বাসটি একটি গভীর জলাধারের খাদে পড়ে গেলে এসব মানুষ হতাহত হয়। শুক্রবার পুলিশ একথা জানিয়েছে। খবর এএফপি’র।

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হার বিশ্বের তৃতীয় সর্বোচ্চ। একেবারে দুর্বল সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এসব সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা খাদিম হুসাইন এএফপিকে বলেন, বৃহস্পতিবার রাতে সিন্ধ প্রদেশে বাসটি একটি গভীর জলাধারে পড়ে যায়। এই গ্রীস্মে বন্যায় সড়কটি ভেসে যায় এবং সেখানে গভীর গর্তের সৃষ্ঠি হয়।

বাসের চালক সড়কটির বিকল্প রাস্তা ব্যবহারের দিকনির্দেশনা খেয়াল না করায় ২৫ ফুট গভীর খাদে পড়ে যায়।

এ বছর পাকিস্তানে রেকর্ড পরিমাণে মৌসুমি বৃষ্টি হয়। এতে দেশটির এক তৃতীয়াংশ পানিতে তলিয়ে যায়। এরফলে প্রায় ৮০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে। সড়ক যোগাযোগ ব্যবস্থাসহ নানা ক্ষেত্রে এর ক্ষত এখনো রয়ে গেছে।

বিশ্বাসযোগ্য বিভিন্ন গবেষণাপত্রে বলা হয়, এ ধরনের ব্যাপক বন্যার সাথে বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category