রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

পাকিস্তানে নির্বাচন: দ্বিতীয় ধাপে সরকারে যোগ দিতে পারে পিপিপি

  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৮ Time View

বহু নাটকীয়তার পর পিএমএল-এনের সঙ্গে জোট গড়ার ঘোষণা দিয়েছে বিলওয়াল ভুট্টো জারদারির পিপিপি। কিন্তু দলটি জানিয়েছে, শাহবাজ শরিফদের নেতৃত্বাধীন সরকারে যোগ দেবে না তারা। তবে অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, প্রথম ধাপে না হলেও দ্বিতীয় ধাপে ঠিকই কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেবে পিপিপি।

গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) পিপিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বিলাওয়াল বলেন, পাকিস্তানে নতুন সরকার গঠন এবং রাজনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থন করবে পিপিপি।

তিনি বলেন, পিপিপি সিদ্ধান্ত নিয়েছে, আমরা নিজেরা কেন্দ্রীয় সরকারে যোগ দেবো না। আমরা এ ধরনের সেটআপে মন্ত্রিত্ব নিতে আগ্রহী নই। আমরা দেশে রাজনৈতিক বিশৃঙ্খলা দেখতে চাই না।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে ছয় দল মিলে জোট সরকার গড়ার ঘোষণা দেন পিপিপি’র কো-চেয়ারমান আসিফ আলি জারদারি।

সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরপরই পিএমএল-এনের তথ্য সচিব মরিয়ম আওরঙ্গজেব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ঘোষণা করেন, পার্টি সুপ্রিমো নওয়াজ শরিফ প্রধানমন্ত্রী পদের জন্য শাহবাজ শরিফকে এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর জন্য মরিয়ম নওয়াজকে মনোনীত করেছেন।

প্রধানমন্ত্রীর পদের জন্য শাহবাজের মনোনয়ন ঘোষণার আগে পিএমএল-এন সভাপতি মিত্রদের বলেছিলেন, তিনি লোভনীয় পদটির জন্য মনোনীত হয়েছেন এবং মিত্ররা জাতীয় পরিষদে তাকে ভোট দিতে রাজি হলেই তিনি এই সিদ্ধান্ত জনসমক্ষে জানাবেন।সূত্র জানায়, মিত্র দলগুলোর প্রধানরা শাহবাজকে আশ্বস্ত করেছেন, তারা প্রধানমন্ত্রী নির্বাচনে তার পক্ষে ভোট দেবেন।

এখন আসন্ন জোট সরকারের অংশীদাররা কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নিতে নিজ নিজ কমিটি গঠন করবে।
অভ্যন্তরীণ সূত্র বলছে, প্রথম পর্যায়ে এই মন্ত্রিসভার অংশ হবে না পিপিপি। তবে দলটি দ্বিতীয় ধাপে মন্ত্রিসভায় যোগ দিতে পারে।

সূত্র: দ্য নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category