বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

পাকিস্তানে আইনের শাসন নেই: ইমরান খান

  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২৪৭ Time View

পাকিস্তানের বর্তমান সমস্যা সম্পত্তির অভাবে নয়। বরং আইনের শাসন নেই বলেই এমন অবস্থা তৈরি হয়েছে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও তেইরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান লং মার্চে যোগ দিয়ে এমন মন্তব্য করেছেন। খবর দ্য ডনের।

ইমরান খান শরিফ ও জারদারি পরিবারের সমালোচনা করে বলেছেন, জাতীয় স্বার্থ বাদ দিয়ে তারা নিজেদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে বিভিন্ন সিদ্ধান্ত ও নিয়োগ দিচ্ছে।

ইমরান খান বলেন, আমার সাড়ে তিন বছরের শাসনামলে একটি বিষয় করতে ব্যর্থ হয়েছি সেটি হলো ক্ষমতাবানদের আইনের আওতায় আনতে।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, জাতীয় জবাবদিহি ব্যুরো ও অন্যান্য সংস্থাগুলো সত্যই আমার নিয়ন্ত্রণে ছিল না। বরং অন্য কোথাও থেকে তারা আদেশ পেতো।

আগাম নির্বাচনের দাবিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে ফের লং মার্চ শুরু করেছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ। ফের হামলার হুমকি থাকা সত্ত্বেও এতে যোগ দিয়েছেন তিনি।

সম্প্রতি আগাম নির্বাচনের দাবিতে রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে লং মার্চ শুরু করে পাকিস্তান-তেহরিক-ই-ইনসাফ। কিন্তু লং মার্চ চলাকালে দলটির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হন। এরপর এই পদক্ষেপ স্থগিত থাকলেও আবারও শুরু হয়েছে শনিবার (২৬ নভেম্বর)।

এ বিষয়ে কয়েকদিন আগে নিজ বাসভবন থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি আমার জীবন হুমকির মুখে। আরও একটি হামলা হতে পারে। তবে তা উপেক্ষা করে আমি রাওয়ালপিন্ডি যাবো।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাকিস্তানের পূর্বাঞ্চলে চলমান লং মার্চে নেতৃত্ব দেওয়ার সময় ইমরান খানের গাড়িবহরে গুলি চালানো হয়। এতে তিনিসহ আরও ১১ জন গুলিবিদ্ধ হন। এরপর লং মার্চ স্থগিত করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category