শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি হাম উপসর্গ আরও ৬ মৃত্যু ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে কুপিয়ে হত্যা বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলা শুরু ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু

পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক জয়

  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৬৭ Time View

সফল হতে কতবারের প্রচেষ্টা লাগে? বাংলায় প্রচলিত একটা কথা আছে, একবার না পারিলে দেখো শতবার। বাংলাদেশের জন্য এ কথাটাকে ঘুরিয়ে শতবারের জায়গায় ১৪ বার বললেও বোধহয় খুব বেশি ভুল হবে না!

পাকিস্তানের সঙ্গে এর আগে ১৩টি টেস্টে খেলে কখনই জিততে না পারা বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ছিল একটি টেস্ট ড্র করা, সেটাও দেশের মাটিতে। পাকিস্তান সফরে খেলা পাঁচটি টেস্টের সবগুলোতেই শূণ্যহাতে ফিরেছে বাংলাদেশ।

অবশেষে ১৪ তম টেস্টে এসে কাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়েছে নাজমুল হাসান শান্তর দল। রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিনে স্বাগতিকদের ১০ উইকেটে হারিয়ে ইতিহাস লিখেছে বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের শেষ ব্যাটসম্যান মোহাম্মদ আলীকে মেহেদী হাসান মিরাজ যখন এলবিডব্লিউ আউট করলেন, সব উইকেট হারানো স্বাগতিকদের স্কোরবোর্ডে তখন ১৪৬ রান। অর্থাৎ পাকিস্তানের মাটিতে ইতিহাস লিখতে বাংলাদেশের দরকার ‘মাত্র’ ৩০ রান। সে রান নিতে বাংলাদেশের দরকার হলো মোটে ৬.৩ ওভার।

রান তাড়ায় নেমে শাহিন আফ্রিদির প্রথম ওভারে এক বাউন্ডারিতে ৭ রান নেন ওপেনার জাকির হাসান। পরের দুই ওভার একটু দেখে শুনে খেলেন দুই ওপেনার। ইনিংসের চতুর্থ ওভারে নাসিম শাহের শেষ দুই বলে বাউন্ডারি মেরে বাংলাদেশকে জয়ের কাছাকাছি নিয়ে যান সাদমান ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category