সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
Title :
বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১ ইংল্যান্ডের টেস্ট কোচের পদ হারালেন ব্রেন্ডন ম্যাককালাম মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য শৈশবের বন্ধুকে ৩৬ কোটি টাকার সম্পত্তি দিলেন চীনা তরুণ যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর সারাদেশের মানুষকে চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাহিদ ইসলামের বাংলাদেশে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক ওমান উপকূলে হামলার শিকার জাহাজ থেকে ১০ ভারতীয় উদ্ধার ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা চাইল ডিএনসিসি

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন যিনি

  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৩ Time View

পাকিস্তানের জাতীয় নির্বাচন শেষ হলো কিন্তু কে হবে দেশটির নতুন প্রধানমন্ত্রী? তবে জোটবদ্ধে সমন্বয়হীনতার অভাবে এখনাে এই নিয়ে সমীকরণ মেলাতে হিমশিম খাচ্ছেন বিশ্লেষকরা ।

তারইমধ্যে জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন না বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভি। শপথগ্রহণ অনুষ্ঠানের আগেই নতুন প্রেসিডেন্ট নির্বাচন হয়ে যেতে পারে। ফলে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বন্ধু আরিফ আলভির উত্তরসূরি হিসেবে নতুন প্রেসিডেন্টই শপথ অনুষ্ঠান পরিচালনা করতে পারেন।

আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। এর তিনদিন পর নতুন সংসদের প্রথম অধিবেশন ডাকার সময়সীমা রয়েছে বলে জানায় জিও নিউজ।

এরইমধ্যে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ জানায়, সিনেটের ৫৩ সদস্যের নির্বাচন, চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান ও প্রেসিডেন্ট নির্বাচন ৮ মার্চের আগে আয়োজন করতে হবে। ফলে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের সময়সীমা সীমিত।

দ্য নিউজ আরও জানায়, যদি এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট নির্বাচন হয়, তাহলে আরিফ আলভি নয়, নতুন প্রেসিডেন্ট পরবর্তী প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন।

যদিও ২০২২ সালে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করে নতুন জোট সরকার গঠন করে প্রধানমন্ত্রী হন শাহবাজ শরিফ। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শাহাবাজকে শপথবাক্য পড়াননি আলভি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category