শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

পাকিস্তানি পেসারদের ধুয়ে দিলেন রমিজ রাজা

  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৭৪ Time View

তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছে পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে দাপুটে এক জয় পেয়েছে তারা। এই ম্যাচে আইরিশদের দেওয়া ১৯৪ রানের লক্ষ্য বাবর আজমরা টপকে ফেলেছে ১৬.৫ ওভারে। তবে এই জয়ের মধ্যেও হয়তো পূর্ণ তৃপ্তিটা পায়নি পাকিস্তান। তার কারণ হতে পারে, পাকিস্তানি পেসারদের খরুচে বোলিং।

আয়ারল্যান্ডের মতো একটি দল পাকিস্তানের বোলারদের পিটিয়ে ১৯৩ রান তোলা মনে হয় একটু অস্বাভাবিকই। যেখানে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও মোহাম্মদ আমিরের মতো বিশ্বমানের পেসাররা বল করছেন, সেখানে আইরিশরা কীভাবে স্কোর প্রায় দুইশোর কাছাকাছি নিয়ে যায়?

পাক পেসারদের এমন খরুচে বোলিং যেন মোটেই পছন্দ হয়নি দেশটির সাবেক ক্রিকেটার রমিজ রাজার। ম্যাচ জিতলেও পেসারদের ধুয়ে দিতে দেরি করেননি তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে রমিজ রাজা আশঙ্কা করে বলছেন, যদি ফখর জামান ও মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ আইরিশরা ধরতে পারতো, তাহলে হয়তো পাকিস্তান এই ম্যাচও হারতো।

রমিজ রাজার ভাষায়, ‘তারা আয়ারল্যান্ডের বিপক্ষে ২০০ রান (২০০ রানের কাছাকাছি) দিয়েছিল এবং দেখে মনে হয়েছিল যে, আমাদের বোলাররা পিছনে ছিল। তারা যদি রিজওয়ান এবং জামানের ক্যাচ নিতে পারতো, তাহলে পাকিস্তানের জন্য লক্ষ্য তাড়া করা কঠিন হয়ে উঠতো।’

রাজা আরও বলেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের শীর্ষ বোলাররা এত রান দিলে ভবিষ্যতে দলের অবস্থা খারাপ হয়ে যাবে। পাকিস্তানের শক্তি এবং সাফল্য বোলারদের উপর নির্ভর করে। বিশেষ করে পেসাররা। তারা গত বছর ভারতে বিশ্বকাপের পর থেকেই ভালো করতে পারছে না। প্রথম দুই বল ভালো করে তো পরের তিন বল করে খুবই বাজে। এটি পরিস্থিতিকে কঠিন করে তোলে।’

গতকাল রোববার অবশ্য ম্যাচ জিতিয়েছেন রিজওয়ান ও ফখর। রিজওয়ান করেন ৪৬ বলে ৭৫ আর ফখর করেন ৪০ বলে ৭৮। যে কারণে রমিজ রাজা মনে করছেন, যদি রিজওয়ান ও ফখরের ক্যাচ মিস না করতো আইরিশরা, তাহলে পাকিস্তানকে হারতে হতো।এই ম্যাচে সবচেয়ে বাজে বোলিং করছেন শাহিন আফ্রিদি। ৪ ওভারে ৪৯ রান দিয়েছেন বাঁহাতি এই পেসার। প্রতি ওভারে খরচ ১২.২৫। আরেক পেসার আমির খরচ করছেন ওভার প্রতি ১১ রান। ৪ ওভারে আমিরের মোট খরচ ৪৪ রান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category