মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:২০ অপরাহ্ন
Title :
ইপসউইচ ইজতেমা: আমরা কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক বার্তা রেখে যাচ্ছি-মাহবুবুল করিম সুয়েদ বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা এবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি রিজভীর যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্ত থাকার আহ্বান চীনের সংঘাতের মধ্যেই তেহরানে অবতরণ করেছে রাশিয়ার কমান্ড পরমাণু বিমান বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পলাতক শেখ হাসিনাকে জেলে যেতেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পে-স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে কোনো আলোচনা হয়নি: অর্থমন্ত্রী ‘কঠিন সময়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে আছে মালদ্বীপ’ ওয়াশিংটনের আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা

পশ্চিম তীরে হামলাকারীদের ওপর এবার বেলজিয়ামের ভিসা নিষেধাজ্ঞা

  • Update Time : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৭১ Time View

সম্প্রতি পশ্চিম তীরে বেসামরিক ফিলিস্তিনিদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার একই নীতির ঘোষণা দিয়েছে বেলজিয়াম। মূলত ইসরায়েলি বসতীস্থাপনকারীদের ওপর লক্ষ্য করে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়েছে। কারণ তারা বেসামরিক ফিলিস্তিনিদের ওপর প্রায়ই সহিংস হামলা করছে।

বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার দে ক্রো ঘোষণা করেছেন, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলাকারী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বেলজিয়াম থেকে নিষিদ্ধ করা হবে। যুক্তরাষ্ট্রের পদক্ষেপের একদিন পরেই তিনি এই ঘোষণা দিলেন।এর আগে নতুন ভিসা নীতির বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, গত ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হিংসাত্মক কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।

মিলার আরও বলেন, ইসরায়েলি সরকারের উচিত চরমপন্থি বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধ করতে আরও কিছু পদক্ষেপ নেওয়া। তিনি বলেন, সহিংস বসতি স্থাপনকারীদের সঠিকভাবে বিচারের আওতায় আনার জন্য ইসরায়েলকে পর্যাপ্ত পদক্ষেপ নিতে দেখা যায়নি।

তিনি ফিলিস্তিনিদের কথাও বলেছেন। তার মতে, যারা ইসরায়েলি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাবে তাদের জন্যও ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হবে।

মিলার বলেন, নতুন ভিসা নীতি চালু হচ্ছে। এটা অনেকের জন্যই প্রযোজ্য হতে পারে এবং তাদের পরিবারের সদস্যদেরও ভিসা প্রত্যাহার করা হতে পারে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category