রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
Title :
বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১ ইংল্যান্ডের টেস্ট কোচের পদ হারালেন ব্রেন্ডন ম্যাককালাম মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য শৈশবের বন্ধুকে ৩৬ কোটি টাকার সম্পত্তি দিলেন চীনা তরুণ যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর সারাদেশের মানুষকে চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাহিদ ইসলামের বাংলাদেশে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক ওমান উপকূলে হামলার শিকার জাহাজ থেকে ১০ ভারতীয় উদ্ধার ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা চাইল ডিএনসিসি

পশ্চিমাদের চেয়ে পাকিস্তানের গণমাধ্যম স্বাধীন: তত্ত্বাবধায়ক প্রধান

  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৭৮ Time View

পশ্চিমাদের চেয়ে পাকিস্তানের গণমাধ্যম বেশি স্বাধীন বলে মন্তব্য করেছেন দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকর।বুধবার (১৭ জানুয়ারি) বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক সাইড লাইন বৈঠকে সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে কাকর এই দাবি করেন। এ সময় তিনি পাকিস্তানের অর্থনৈতিক আউটলুক, আসন্ন নির্বাচন ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে মামলার বিষয়ে কথা বলেন।আসন্ন জাতীয় নির্বাচনে ভোট কারচুপির অভিযোগের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সমালোচকদের উচিত প্রথমে নির্বাচন দেখা তারপর প্রশ্ন করা।

তাত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী বলেন, প্রথমে সমালোচকরা বলেছিল আমরা নির্বাচন করতে পারবো না। কিন্তু যখন প্রস্তুতি শুরু হলো তখন বলা হচ্ছে নির্বাচনে কারচুপি করা হবে।

পাকিস্তানে গণমাধ্যম স্বাধীন কি না এমন প্রশ্নের জাবাবে তিনি বলেন, পশ্বিমাদের দেশের চেয়ে বেশি স্বাধীন।

এদিকে পাকিস্তানের বেলুচিস্তানে জঙ্গিদের কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে প্রতিবেশী দেশ ইরান। তবে ইরানের এই হামলার নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান। বলা হয়েছে, এ ধরনের হামলা সার্বভৌমত্বের লঙ্ঘন।

এ ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান ও ইরান সম্পর্কের বেশ অবনতি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশ দুইটিকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে চীন।

সূত্র: ডন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category