রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

পশ্চিমবঙ্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ নারী শ্রমিক নিহত

  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৭ Time View

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চার নারী শ্রমিক নিহত হয়েছেন। তাছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রানীগঞ্জ-মোড়গ্ৰাম ১৪ নম্বর জাতীয় সড়কের মুনসুবা মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত চার নারী শ্রমিকের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রাসমনি সর্দার, লীলা লেট, রাখি সর্দার। বাকি একজনের নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে রামপুরহাটে চিতুরি গ্ৰাম থেকে একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে চাষের কাজে (কামলা দিতে) যাচ্ছিলেন ১৫ থেকে ১৬ জন শ্রমিক। সেসময় রামপুরহাটের মুনসুবা ১৪ নম্বর জাতীয় সড়কের কাছে একটি চারচাকার লড়ি অটোভ্যানটিকে সজোরে ধাক্কা মারে। এতে ভ্যানটি সড়তে আছড়ে পড়ে ও উল্টোদিক থেকে আসা একটি লড়ি চার নারী শ্রমিককে পিষে দিয়ে চলে যায়।পরে আশেপাশে থাকা লোকজন দ্রুত আহদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেসময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা ওই চার নারীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ১১ জন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা। ঘাতক লড়িটি আটক করেছে পুলিশ। যদিও চালক ও তার সহযোগী পলাতক রয়েছেন। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category