শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুলল ফিফা ১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মীকে বিদেশ পাঠাবে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী ঢাকাকে বাসযোগ্য করতে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই, জানালেন আইনমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দাফন সম্পন্ন জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

পশ্চিমবঙ্গের মানুষকে গরিব বানিয়ে রাখতে চায় তৃণমূল: মোদী

  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৭১ Time View

তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতি, পরিবারতন্ত্র, বিশ্বাসঘাতকতা, অত্যাচার। তৃণমূল মানেই ‘তু ম্যায় অউর করাপশন’। দুর্নীতি ইস্যুতে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে এভাবেই সমালোচনার তীরে বিদ্ধ করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পশ্চিমবঙ্গে দু’দিনের সফরের শেষ দিনে শনিবার (২ মার্চ) নদীয়ার কৃষ্ণনগর কলেজ মাঠে এক দলীয় সমাবেশ থেকে তৃণমূলকে নিশানা করে বিজেপি নেতা বলেন, পশ্চিমবঙ্গে যেভাবে তৃণমূল পরিচালিত সরকার চলছে, তা নিরাশ করেছে। পশ্চিমবঙ্গের মানুষ বড় আশা নিয়ে তৃণমূলকে বারবার শাসনাদেশ দিয়েছে। কিন্তু দলটি অত্যাচার ও বিশ্বাসঘাতকতার অপর নামে পরিণত হয়েছে। এখন তৃণমূল মানেই দুর্নীতি ও পরিবারতন্ত্র। পশ্চিমবঙ্গের মানুষকে গরিব বানিয়ে রাখতে চায় তৃণমূল কংগ্রেসের সরকার।মোদী বলেন, মা-মাটি-মানুষের নাম করে তৃণমূল মা-বোনদের ভোট নিয়েছে। আর এখন মা-মাটি-মানুষ সবাই তৃণমূলের কুশাসনের কারণে কান্না করছে। রাজ্যের পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, যেখানে পুলিশ নয়, অপরাধীরাই ঠিক করে যে তারা কবে ধরা দেবে, কবে আত্মসমর্পণ করবে। তৃণমূল চায়নি, সন্দেশখালির অভিযুক্তরা গ্রেফতার হোক। কিন্তু বাংলার নারীশক্তির পাশে বিজেপির কর্মকর্তারাও সঙ্গ দিয়েছে। আজ সে কারণেই শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে।

কেন্দ্রীয় সরকারের সব প্রকল্পকে তৃণমূল সরকার তাদের নাম দিয়ে চালানোর চেষ্টা করছে অভিযোগ তুলে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, আসলে তৃণমূলের সরকার প্রতিটা স্কিমকে, স্ক্যাম বানিয়ে দিচ্ছে। ওরা এই কাজে খুব পটু।

আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের টার্গেট দিয়ে মোদী বলেন, পশ্চিমবঙ্গের উন্নয়ন হলে তবেই দেশের উন্নয়ন হবে। আর এই কারণেই রাজ্যের ৪২টা আসনের সবকটিতেই পদ্মফুল ফোটাতে হবে। এসময় তিনি স্লোগান দিয়ে বলেন, এইবার এনডিএ সরকার, ৪০০ পার।

এদিনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী, বিজেপি সাংসদ ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সংসদ সদস্য জগন্নাথ সরকার, রাজ্যসভার সদস্য শমিক ভট্টাচার্য, বিধায়ক অসীম সরকার, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যসহ দলের নেতাকর্মীরা।

সভাশেষে হেলিকপ্টারে করে পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য বিহারের উদ্দেশে রওয়ানা দেন প্রধানমন্ত্রী মোদী। আগামী ৬ মার্চ উত্তর ২৪ পরগনার বারাসাতে জনসভা করার কথা রয়েছে তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category