রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

পর্দায় আসবে ওম-শ্রাবন্তী ও বনি-কৌশানি জুটি

  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ২৫০ Time View

আবারও রুপালি পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও ওম সাহানি। টালিপাড়ার নতুন ছবি ‘হাঙ্গামা’য় এ জুটিকে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে। এ জুটি ছাড়াও নতুন ছবিতে বনি-কৌশানি জুটিকেও অভিনয় করতে দেখা যাবে।টালিপাড়ার পরিচিত চার মুখ নিয়ে পরিচালক ড. কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের নতুন সিনেমার নাম ‘হাঙ্গামা ডট কম’। কমেডি, রোমান্টিকতার মিশেলে নির্মিত হবে এই ছবি। সম্প্রতি এ সিনেমার মহরতও সম্পন্ন হয়েছে।

এদিকে ‘ভয়’ ছবির পর দ্বিতীয়বার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন ওম সাহানি। তবে শ্রাবন্তীর সঙ্গে জুটি বাঁধা উচ্ছ্বসিত ওম এখনই ছবির গল্প এবং চরিত্র নিয়ে দর্শককে কিছু বলতে চাইছেন না।

আরও পড়ুন: প্রকাশ্যে দেব-মিঠুনের ‘প্রজাপতি’র পোস্টার

নতুন এই ছবিটিতে রয়েছে একটি পরিবারের গল্প। রয়েছে হাসির মোড়কে প্রেমের সমীকরণও। যা দর্শকের মন জয় করবে বলে মনে করছেন ছবির পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।

খুব শিগগিরই শুরু হবে ছবির শুটিং। উত্তর ও দক্ষিণ কলকাতায় শুটিং সেরে টিম ‘হাঙ্গামা ডট কম’ সবশেষ কালিম্পংয়ে যাবে হাঙ্গামা করতে।

সিনেমার গল্পে দেখা যাবে, দুটি ভিন্ন পরিবার ও ভিন্ন সংস্কৃতির মানুষের প্রেমের পরিণতি! নতুন এ সিনেমায় শ্রাবন্তী, ওম, বনি আর কৌশানি ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করবেন খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার, রজতাভ দত্ত, তুলিকা বসু, বিশ্বনাথ বসুসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category