বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

পর্তুগাল আওয়ামী লীগের শোকাবহ আগস্টের স্মরণসভা ও দোয়া মাহফিল

  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২৯৭ Time View
মোঃ রাসেল আহম্মেদ, লিসবন পর্তুগাল: জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী এবং ২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহততের স্মরণ করেছে পর্তুগাল আওয়ামী লীগ।
পর্তুগালের রাজধানী লিসবনে ২৬ আগষ্ট শনিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও ২১শে আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করে শোকাবহ মাস আগস্ট পালন করে পর্তুগাল আওয়ামী লীগ।
শোকাবহ আগষ্ট মাস উদযাপন উপলক্ষে লিসবনের বাঙ্গালী অধ্যসিতো টেস্ট অব লিসবন রেষ্টুরেন্টে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
পর্তুগাল আওয়ামীলীগের সভাপতি জহিরুল আলম জসিমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জামাল ফকির।
এরপর ১৫ এবং ২১ আগষ্ট নিহত সকল শহীদের আত্নার শান্তি কামনায় ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালনের মধ্যে দিয়ে আলোচনা সভা শুরু হয়। এই সময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাহবুব আলম, সহ-সভাপতি মহসিন হাবীব, মিজানুর রহমান মোল্লা, মিজানুর রহমান মাসুদ, সংগঠনের ইমরান হোসেন ভূঁইয়া, জাকির হোসেন, রেজাউল বাসেত, বিল্লাল রেজা, ইসমাইল হোসেন জুয়েল, ইকবাল হোসেন, জামাল উদ্দিন, যুবলীগের তানভীর আলম জনি, খ.ই ফাহাদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তাগন বলেন, ৭৫-এর ১৫ আগস্ট নৃশংস ঘটনার সাথে জড়িতদের যারা এখনও বিদেশে পালিয়ে আছেন, তাদের দেশে এনে বিচারের রায় কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সেই সাথে আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে পুনরায় জয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মার্ট বাংলাদেশ গড়ায় সবার প্রতি সহযোগিতার অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category