রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

পরীমনি-রাজ দুবাই যাচ্ছেন একসঙ্গে

  • Update Time : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ২৭৯ Time View

ঢালিউডের তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে একসঙ্গে দুবাই যাচ্ছেন। আগামী ১৫ জানুয়ারি দুবাইয়ের আজমানে বসতে যাচ্ছে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। সেখানে অংশ নেয়ার কথা রয়েছে তাদের। জানা গেছে, দুবাইয়ে সফরে সন্তান রাজ্যকেও নিয়ে যেতে চান রাজ-পরী।

এ বিষয়ে এক ভিডিওবার্তায় রাজ বলেন, আমি ও পরীমণি দুবাইয়ে আসছি। ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের দ্বিতীয় সিজনে আজমানে। সবার সঙ্গে দেখা হচ্ছে।

দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিতব্য ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ আয়োজনে অংশ নেবেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা। এরমধ্যে আছেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, ঢালিউড সুপারস্টার শাকিব খান, তমা মির্জা, রায়হান রাফি, উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ ও শিবলু প্রমুখ।

রিয়েল হিরোস এক্সপো অ্যান্ড কমিউনিকেশনসের ফাউন্ডার মালা খন্দকার জানান, প্রবাসী বাঙালিদের অনুপ্রেরণা দিতেই এই সম্মাননার প্রচলন। এবছর প্রবাসী বাঙালি ছাড়াও বাংলাদেশ থেকেও অনেকে দুবাইয়ে অনুষ্ঠিতব্য অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category