বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

পরীমণির সিনেমায় দুইজন দর্শক! টিকেট ফেরত দিয়ে শো বন্ধ!!

  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৩০৯ Time View

সম্প্রতি মুক্তি পেয়েছে পরীমণির নতুন সিনেমা ‍‍`অ্যাডভেঞ্চার অব সুন্দরবন‍‍`। গেল রবিবার (২২ জানুয়ারি) ঢাকার মধুমিতা সিনেমা হল এ দেখা গেল মাত্র দুইজন দর্শক। টিকেট ফেরত দিয়ে রাত্রিকালিন শো বন্ধ করেছে হল কতৃপক্ষ। এমন তথ্য পাওয়া গেছে একটি বিশ্বস্ত সূত্রে। সূত্রটি জানায়, ‍‍`নতুন ছবি মুক্তি পাওয়ার পর মধুমিতা সিনেমা হল এ টিকেট কাটলেও দীর্ঘক্ষণ থাকার পর আমাদেরকে ডেকে টিকেট ফিরত নিয়ে টাকা ফেরত দিতে দেখা যায়!‍‍ দ্বিতীয় সপ্তাহে হল কমেছে সিনেমার।`

সূত্রটি আরও জানায়, ‍‍`মাত্র দু‍‍`জন দর্শকে সিনেমা চালিয়ে বিদ্যুৎ বিলও তোলা দুষ্কর হয়ে যাওয়াতেই আজকের শো চালাননি হল কতৃপক্ষ। যেখানে এর থেকেও নিম্নমানের ছবি সাতদিন চালাতে দেখা গেছে সেখানে এমনটি হলো। কেন দর্শক পরীমণির ছবি হল গিয়ে দেখছেন না। বিষয়টি আমাদের জন্য ভিষণ লজ্জাজনক।

পরীমণির সিনেমায় দুইজন দর্শক আর টিকেট ফেরত দিয়ে শো বন্ধ নিয়ে অনেকের মধ্যে কটুক্তি করাও চোখে পড়েছে! অনেকে ভাষ্য, এই নায়িকার সারাজীবনের কর্মকাণ্ডের অভিশাপ আছে বলেই প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছেন।

এরআগে রাজধানীসহ দেশের ১৭টি প্রেক্ষাগৃহে গত শুক্রবার (২০ জানুয়ারি) মুক্তি পেয়েছে পরীমণি ও সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির মাধ্যমে দীর্ঘ বিরতি কাটিয়ে রুপালি পর্দায় ফিরলেন পরীমণি।

বসুন্ধরা নুডলস নিবেদিত সিনেমাটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। খ্যাতিমান লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে নির্মিত হয়েছে এটি।

সিনেমাটি ঢাকায় দেখা যাবে- স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শপিং মল (পান্থপথ), এসকেএস টাওয়ার (মহাখালী), সীমান্ত সম্ভার (ধানমন্ডি), সনি স্কয়ার (মিরপুর), বঙ্গবন্ধু আর্মি স্টেডিয়াম (বিজয় সরণি), শ্যামলী সিনেমা, ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), চিত্রামহল (বংশাল) ও মধুমিতা (মতিঝিল) সিনেমা হলে।

এছাড়া চট্টগ্রামের স্টার সিনেপ্লেক্স, সিলভার স্ক্রিন, সুগন্ধা সিনেমা, সিলেটের গ্র্যান্ড সিলেট, রাজশাহীর স্টার সিনেপ্লেক্স, যশোরের মনিহার সিনেমা ও খুলনার লিবার্টি সিনেমা হলে মুক্তি পাবে সিয়াম-পরীর ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন।’

পরীমণি ও সিয়াম আহমেদ ছাড়াও সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, কচি খন্দকার, আজাদ আবুল কালাম, আবু হুরায়রা তানভীরসহ প্রায় ২০ জন শিশুশিল্পী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category