বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
Title :
জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত ফিফার কাণ্ড ঘিরে বাড়ছে রহস্য, যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তাকে বরখাস্তের কারণ কী? বিনিয়োগ করতে চায় তুরস্ক, স্বাগত জানালো বাংলাদেশ ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫.৩ শতাংশ মানুষ: ডেল্টাগ্রামের জরিপ

পরীমণির শুভেচ্ছা বার্তা সিয়ামের জন্মদিনে

  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৮৭ Time View

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদের আজ (২৯ মার্চ) জন্মদিন। এখনকার সময়ে জন্মদিনে অনেকেই তাদের প্রিয়জনদের কাছ থেকে পেয়ে থাকেন শুভেচ্ছা বার্তাসহ বিভিন্ন ধরনের উপহার। সেখানে নায়ক সিয়াম আহমেদের জন্মদিন হলে তো কোনো কথা-ই নেই!

সিয়ামের অসংখ্য গুণগ্রাহী, ভক্ত-অনুরাগী সেই সঙ্গে নিকটজনের কাছ থেকে পাচ্ছেন শুভেচ্ছা ও বিভিন্ন ধরনের উপহার। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা বার্তার বন্যা দেখলে মনে হবে সিয়ামকে কত মানুষ ভালোবাসে!

নায়ক সিয়াম আহমেদের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি। তিনি তার সোশ্যাল মিডিয়ায় সিয়ামকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।

সিয়ামের জন্মদিনে পরীর দেওয়া স্ট্যাটাস এরই মধ্যে সবার নজর কেড়েছে। স্ট্যাটাসে পরীমণি লিখেছেন, ‘ডিয়ার সিয়াম আহমেদ আমি সারাজীবন তোমাকে এ ছবিটা দিয়েই তোমার বার্থডে উইশ জানাব! এ ছবিটা আমাদের কাছে একটা সুন্দর মোমরি। প্রতিবছর ঘুরে ঘুরে ঠিক এইদিনে ছবিটার দিকে তাকিয়ে আজকের মতোই ভাবব, আমরা বড় হচ্ছি! আমাদের বন্ধুত্ব দৃঢ় হচ্ছে, পারিবারিকভাবে সখ্য বাড়ছে। আমরা দুজনেই বাবা-মা হয়েছি। এখন শুধু দারুণ দারুণ কাজ হবে। আমরা কাজেও অনেক বড় হব, দেখ ইনশাআল্লাহ।’

স্ট্যাটাসের শেষে পরী লেখেন, ‘আমার দেখা একজন গোছানো মানুষ তুমি। জীবনে, সংসারে। দায়িত্ববান, সৎ, পরিশ্রমী একজন ভালো মানুষ। সুস্থতা নিয়ে অনেক আনন্দে বাঁচ। হ্যাপি বার্থডে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category