রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

পরীমণিও কাউয়া, রাজও কাউয়া; ওদের সংসার টিকবে না: দেলোয়ার জাহান ঝন্টু

  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২৯২ Time View

সোশ্যাল মিডিয়ার নজর আর নিউজের বড় শিরোনাম এখন রাজ-পরী দম্পতির বিচ্ছেদের। রাজের সঙ্গে থাকবেন না বলে পরীমণি চলে গেছেন। কিন্তু কোথায় গেছেন? বিষয়টি কি ভাবাচ্ছে রাজকে? নাকি এ ঘটনার নেপথ্যে আরো ঘটনা আছে? নাকি এসব কোন সিনেমার প্রমোশনের পায়তারা। তার আসলে বোঝা মুশকিল।

এ নিয়ে বরেন্য পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু আমার সংবাদ অনলাইনের  মুঠো ফোনে বলেন, ‘পরীমণিকে ইতিমধ্যে সবাই চেনে। এর আগেও নানান কারণে তাকে সমালোচিত হতে দেখা গেছে। জেলও খেটেছেন। যদিও তাদের সমসাময়িক সংসার টিকে থাকতে পারে। কোন একদিন দেখা যাবে ভেঙে গেছে। আমার মতে পরীমণিও কাউয়া, রাজও কাউয়া; ওদের সংসার কোনদিনও টিকবে না। বরং আমাদের চলচ্চিত্রের সুনাম ক্ষুন্ন করছে এই দম্পত্তি। হয়তো নতুন প্রজন্ম ভাববে চলচ্চিত্র মানেই এরকম।’

এই পরিচালক আরও বলেন, ‘আমাদের সময় তো নায়িকা শাবানা, ববিতা, সুচরিতা, কবরি‍‍`র মতো নায়িকাদের সংসার জীবন দেখেছি। তারা সিনেমার বাইরে এসব নিয়ে কখনো মাথা ঘামায়নি। আর এখন সবাই আসলে আলোচনায় থাকতে চায়। এগুলো চলতে চলতে আসলে প্যাশন হয়ে গেছে। তাতে আমাদের সম্মানহানী হচ্ছে। চলচ্চিত্রের মানুষের নাম শুনলেই এখন মানুষ আতংকে থাকে। তাদের আসলে এসব কে বুঝাবে। শুধু বলব ওদের আল্লাহ হেদায়েত দান করুক।’

বিগত সময়গুলোতে রাজ-পরীর সাংসারিক সংকট নিয়ে নানা তথ্য সামনে এলেও বিয়েবিচ্ছেদ নিয়ে তেমন কোনো ইঙ্গিত ছিল না। তবে ৩০ ডিসেম্বর রাত থেকে রাজ-পরী দম্পতির বিচ্ছেদের কথা ছড়াতে থাকে।

নতুন বছরের প্রথম প্রহরে রবিবার ভোর ৫টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বিছানা-বালিশে ছোপ ছোপ রক্তের দাগওয়ালা দুটি ছবি পোস্ট করে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দেন এ নায়িকা। তিনি লেখেন—‘শুভ নববর্ষ। আগামীকাল সংবাদ সম্মেলন। কিন্তু পরে তার আর হতে দেখা যায়নি।

এএন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category