বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

পরস্পরের তেল ট্যাংকার ছেড়ে দিল ইরান ও গ্রিস

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ২৪২ Time View

ইরানে আটক গ্রিসের দুটি তেল ট্যাংকার ছেড়ে দেয়ার খবর নিশ্চিত করেছে তেহরান। গত এপ্রিলে গ্রিসের উপকূল থেকে এথেন্স একটি ইরানি তেলবাহী ট্যাংকার আটক করার পর মে মাসে পারস্য উপসাগরে নিজের পানিসীমা থেকে ওই দু’টি গ্রিক ট্যাংকার আটক করেছিল তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দু’দেশের কর্মকর্তাদের মধ্যে এক সমঝোতা অনুযায়ী, বুধবার গ্রিসের দু’টি ট্যাংকার ইরানের পানিসীমা ত্যাগ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, গ্রিসের দু’টি তেল ট্যাংকার ইরানের বন্দর ত্যাগ করার কয়েক ঘণ্টা আগে ইরানের তেল ট্যাংকারটি গ্রিসের বন্দর ত্যাগ করেছে।

গত এপ্রিল মাসে গ্রিসের পানিসীমা থেকে ইরানের তেলবাহী জাহাজ ‘লানা’ আটক করা হয়। জাহাজে এক লাখ টন তেল ছিল। পরে আমেরিকার নির্দেশে ইরানের জাহাজ থেকে তেল খালাস করে অন্য একটি জাহাজে স্থানান্তর করা হয়। এর কয়েকদিন পরেই পারস্য উপসাগরের পানিসীমা থেকে গ্রিসের দুটি তেলবাহী জাহাজ আটক করে ইরান।

বিষয়টিতে দু’দেশেরই বিচার বিভাগ হস্তক্ষেপ করে। শেষ পর্যন্ত গ্রিস ও ইরানের মধ্যে ছয় মাসের আলোচনা ও দেন দরবার শেষে এই মর্মে সমঝোতা হয় যে, গ্রিস আগে ইরানের তেল ট্যাংকারটি ছেড়ে দেবে এবং বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়ার পর গ্রিসের ট্যাংকার দুটিও মুক্ত করবে ইরান। সূত্র: পার্সটুডে

এবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category