বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ঢাকা-দিল্লি

  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯ Time View

ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে। এতে যোগ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন ও ভারত পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি শুরু হয়।

৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ঢাকা-দিল্লির সম্পর্কে টানাপোড়েন চলছে। চলমান এ পরিস্থিতি থেকে উত্তরণে ঢাকায় দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনায় বাংলাদেশ-ভারত। বৈঠকে দিল্লির পক্ষে নেতৃত্ব দিতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

এর আগে, সকালে একদিনের সফরে ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ৫ আগস্টের পট পরিবর্তনের পর এ প্রথম দিল্লির কোনো নীতিনির্ধারক ঢাকা সফরে আসলেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে তিস্তার পানি বণ্টন, সীমান্ত হত্যা বন্ধ ও ভিসা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দুই দেশের সাম্প্রতিক কূটনীতিক টানাপোড়েন কাটিয়ে ওঠার বার্তা এ সফরে দুই দেশের তরফ থেকে দেয়া হবে বলে জানা গেছে।

এরপর বিকেল সাড়ে ৩টার দিকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন বিক্রম। পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকা ত্যাগ করবেন তিনি।

প্রসঙ্গত, গত বছরের (২০২৩) নভেম্বরে দিল্লিতে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category