শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

পদ্মা সেতুতে রেল সংযোগ, সায়েদাবাদ রেল ক্রসিং তিনদিন বন্ধ

  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৩২০ Time View

পদ্মা সেতুতে রেল সংযোগ কাজের জন্য রাজধানীর সায়েদাবাদ রেলওয়ে লেভেল ক্রসিং তিনদিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, পদ্মা সেতুতে রেল সংযোগ দেয়ার জন্য কাজের সুবিধার্থে বৃহস্পতিবার (২ মার্চ) মধ্যরাত থেকে রোববার (৫ মার্চ) ভোর ৬টা পর্যন্ত সায়েদাবাদ রেলওয়ে লেভেল ক্রসিং সাময়িকভাবে সড়ক যান চলাচলের জন্য বন্ধ থাকবে।

রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ সময়ে জনগণকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।

সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয়।  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category