সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

নেপাল থেকে বিদ্যুৎ কিনছে সরকার

  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১০৪ Time View

নেপাল থেকে বিদ্যুৎ কিনছে বাংলাদেশ। ভারতের সঞ্চালন লাইন ব্যবহার করে দেশে আনা হবে বিদ্যুৎ। বিষয়টি এতদিন থেমে থাকলেও সবুজ সংকেত দিয়েছে ভারত সরকার। ভারতের সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল ওরফে প্রচন্ড ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে এ সংক্রান্ত ত্রিপক্ষীয় চুক্তিতে রাজি হয়েছে ভারত। ভারত প্রথমবারের মতো এ ধরনের চুক্তিতে রাজি হওয়ায় বিদ্যুৎ বাণিজ্য উন্মুক্ত করার ক্ষেত্রে উপআঞ্চলিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। বৈঠকে দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করার জন্য ভারত ও নেপাল পারস্পরিক যোগাযোগ, জলবিদ্যুৎ, পেট্রোলিয়াম অবকাঠামো, আন্তঃসীমান্ত লেনদেন ব্যবস্থা ও সমন্বিত তল্লাশি চৌকি নির্মাণ-সংক্রান্ত সাতটি চুক্তি সই করেছে। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোত্রা বলেন, ‘আমাদের লক্ষ্য হলো, নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ ভারতীয় সঞ্চালন লাইন ব্যবহার করে বাংলাদেশে যেতে দেয়া। এ ছাড়া আঞ্চলিক সংযোগকে জোরদার করার অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে জ্বালানি ও বিদ্যুৎ বাণিজ্য ব্যবহারের চমৎকার সুযোগ রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category