রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন পুষ্প কমল

  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১১৫ Time View

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পুষ্প কমল দাহাল। সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবি ভান্ডারি তাকে শপথ পাঠ করান।

শনিবার পুষ্প কমলকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন রাষ্ট্রপতি।

পুষ্প কমল দাহাল ‘প্রচণ্ড’ নামে পরিচিত। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর পদে বসলেন তিনি। নতুন সরকার গঠনে সংসদে ১৬৯  জন সদস্যের সমর্থন পাওয়ার পর তিনি এই পদে মনোনীত হন।

২০০৮ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রথম মেয়াদে এবং পরে ২০১৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন পুষ্প কমল।

তিনি নতুন সরকারের পাঁচ বছরের মেয়াদের প্রথম অর্ধেক সময় প্রধান হিসেবে থাকবেন বলে জানা গেছে। এরপর জোটসঙ্গী ইউএমএলের একজন নেতা বাকি আড়াই বছরের জন্য প্রধানমন্ত্রী হবেন।

নেপালে হিন্দু রাজতন্ত্রের অবসানে এক দশক গেরিলা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন পুষ্প কমল দাহাল।

নেপালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববার পুষ্প কমলকে অভিনন্দন জানান। এক টুইটে মোদি বলেন, ভারত ও নেপালের মধ্যকার অনন্য সম্পর্কের ভিত্তি গভীর সাংস্কৃতিক সংযোগ ও এবং লোকজনের উষ্ণ বন্ধন। শক্তিশালী বন্ধুত্বের জন্য সামনে আমরা একসঙ্গে কাজ করব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category