বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

নেত্রকোণার ধলাই নদীর প্রাণ ফেরাতে কচুরিপানা পরিষ্কার অভিযান

  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯ Time View

নেত্রকোণা পৌরশহরের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে যাওয়া এক সময়ের খরস্রোতা ধলাই নদীর প্রাণ ফিরিয়ে আনতে শুরু হয়েছে কচুরিপানা পরিষ্কার অভিযান।

সোমবার দুপুরে নেত্রকোণা জেলা যুবদলের সাবেক ১নং সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির উদ্যোগে এবং নেত্রকোণা পৌরসভার সহযোগিতায় এ অভিযান শুরু হয়।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে কচুরিপানায় ভরাট হয়ে নদীটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছিল এবং পানি প্রবাহের গতি ব্যহত হয়েছিল।

স্থানীয়রা জানান, কচুরিপানা পরিষ্কার করার ফলে নদী তার প্রাকৃতিক রূপ ফিরে পেয়েছে, যা নদীকে নানা কাজে ব্যবহার করতে সহজ করবে।

আব্দুল্লাহ আল মামুন খান রনি বলেন, “ধলাই নদীকে দখল ও দূষণমুক্ত রাখতে এই কার্যক্রমের পাশাপাশি আমি সবসময় জনগণের সুখে দুঃখে পাশে ছিলাম, আছি এবং থাকবো। সবুজ প্রকৃতি ও পরিষ্কার নদী রক্ষা ও ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার করবে।”

নেত্রকোণা পৌরসভার উপ-পরিচালক ও প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার আমার সংবাদকে জানান, সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ ধলাই নদীর প্রায় দেড় কিলোমিটার ইতোমধ্যে পরিষ্কার করা হয়েছে। এই উদ্যোগ অব্যাহত থাকলে নদী আবার জেলেদের মাছ ধরার উপযোগী হয়ে উঠবে।

তিনি আব্দুল্লাহ আল মামুন খান রনির এ মহৎ উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category