মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

নেতৃত্ব হারানোর পর এবার শ্রীলঙ্কার স্কোয়াড থেকেও বাদ শানাকা

  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৭ Time View

গেল জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ওয়ানডে দলের নেতৃত্ব হারিয়েছিলেন বিশ্বকাপে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেওয়া ক্রিকেটার দাসুন শানাকা। এবার আফগানিস্তানের বিপক্ষে ১৬ সদস্যের ওয়ানডে স্কোয়াড থেকে বাদই পড়ে গেলেন লঙ্কান অলরাউন্ডার।

শানাকা যে বাদ পড়বেন, সেটি ছিল অনুমিতই। কারণ, জিম্বাবুয়ের বিপক্ষে তার পারফরম্যান্স ছিল দৃষ্টিকটু। এই সিরিজসহ এর আগের ২১ ইনিংসে কেবল একটি হাফসেঞ্চুরি আছে শানাকার। ব্যাট করেছেন ১২.২৫ গড়ে।

যে কারণে জিম্বুাবুয়ের বিপক্ষে সিরিজের আগে তাকে অধিনায়ত্ব থেকে সরিয়ে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তার পরিবর্তে কুশল মেন্ডিসকে নতুন অধিনায়ক ঘোষণা করা হয়েছে।

তবে নেতৃত্ব থেকে সরালেও শানাকাকে সেই সিরিেজে স্কোয়াডে রেখেছিল লঙ্কানরা। প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৮ ও ৭ রানের ইনিংস খেলায় এরপর শেষ ওয়ানডেতে তাকে দলেই নেওয়া হয়নি।শুধু শানাকাই নয়, আফগানদের বিপক্ষে সিরিজে বাদ পড়েছেন আরও ২ লঙ্কান ক্রিকেটার; যারা কিনা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে খেলেছেন। বাদ পড়া ২ ক্রিকেটার হলেন- অ্যাটাকিং মিডফিল্ডার নুয়ানিদু ফার্নান্ডো ও লেগস্পিনার জাফ্রে ভনডারসে। দলে ফিরেছেন অলরাউন্ডার চামিকা করুনারত্নে ও ওপেনার শেভন দানিয়েল। এছাড়া বাকি ক্রিকেটাররা নিজেদের অবস্থানেই আছেন।কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, পাথুম নিসাঙ্কা, আভিস্কা ফার্নান্ডো, সাদিরা সামারাবিক্রমা, সাহান আরাচিগে, শেভন দানিয়েল, জেনিথ লিয়ানেজ, চামিকা করুনারত্নে, মাহিশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা, দুশমন্থ চামিরা, দুনিথ ওয়াল্লাগে,প্রমধ মাদুসান, আকিলা ধনঞ্জয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category