জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) যেভাবে নির্দেশনা দেবে আমরা জনপ্রাশন মন্ত্রণালয় সেভাবে কাজ করব। নির্বাচন অবশ্যই চ্যালেঞ্জ হবে, তবে আমি এটা চ্যালেঞ্জ মনে করছি না।
রোববার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে যোগ দিয়ে প্রতিক্রিয়া জানান তিনি।
সিনিয়র সচিব এহছানুল হক বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসনে কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন নিশ্চিত করার দায়িত্ব নিয়েছি।
তিনি বলেন, ‘আমাদের প্রধান উপদেষ্টার নির্দেশ হলো, এটা সুষ্ঠু একটা নির্বাচন হবে। নির্বাচনকালীন আমরা নির্বাচন কমিশনের অধীনে চাকরি করবো। আমাদের যারা মাঠ প্রশাসনে আছেন, আমার বিশ্বাস তারা অত্যন্ত নিরপেক্ষভাবে এই দায়িত্ব পালন করবেন। সেটা নিশ্চিত করার দায়িত্ব আমার। এই দায়িত্ব আমি নিলাম।