মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

নির্বাচনের মনোনয়ন নিয়ে গুজব ভিত্তিহীন: রিজভী

  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ Time View

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির প্রার্থীতালিকা নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও দলটি স্পষ্ট জানিয়ে দিয়েছে-এখনও কাউকে ‘সবুজ সংকেত’ দেওয়া হয়নি। বরং বিভ্রান্তি সৃষ্টিকারী এসব খবরকে সম্পূর্ণ মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে তারা।

মঙ্গলবার সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বিএনপি তাদের প্রার্থী মনোনয়ন গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই ঠিক করে। তাই যেকোনও সংবাদমাধ্যমে প্রকাশিত কথিত তালিকা বা অনুমানভিত্তিক তথ্যকে গুরুত্ব না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

রিজভী বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নের দায়িত্ব পার্লামেন্টারি বোর্ডের। তফসিল ঘোষণার পরেই দলের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এর আগে কোনও প্রার্থীকেই গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি।’

তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল বিএনপিতে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্রে নেমেছে। তারা বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ভুয়া তালিকা ছড়িয়ে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে চাইছে।

রিজভী আরও বলেন, ‘সবুজ সংকেত নয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি এলাকায় ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিচ্ছেন। বিএনপি এখন সর্বোপরি ঐক্য ও জনসম্পৃক্ততায় মনোযোগী।’

তিনি দাবি করেন, জনগণই বিএনপির মূল শক্তি এবং এই শক্তিকে কাজে লাগিয়েই আগামীর নির্বাচন মোকাবিলা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category