মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

নির্বাচনের আগেও ফিরছে না আওয়ামী লীগ: আসিফ নজরুল

  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৪১ Time View

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বুধবার দুপুরে বরিশাল নগরের শঙ্কর মঠ পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, ‘যখন কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, তখন তা স্থায়ী নাকি অস্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন থাকে, কিন্তু যেহেতু দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হচ্ছে। সেহেতু নির্বাচনের আগে বা পরে তাদের ফেরার সম্ভাবনা নেই।’

বিদেশি গণমাধ্যমে দেওয়া প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এবং সরকারের উপদেষ্টারা ফেব্রুয়ারিতেই নির্বাচন চায়। প্রধান উপদেষ্টা বারবার বলছেন, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ছাড়া আমাদেরও দায়িত্বে থাকার ইচ্ছা নেই।’

আইন উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে অনেক সংস্কার করা হয়েছে। সংস্কার আমরা করে যাচ্ছি। ঐকমত্য পরিষদ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে, তার সাথে সংবিধানের পরিবর্তন জড়িত। তাই সেখানে রাজনৈতিক দলগুলোর সহমত ছাড়া কাজ করা যাবে না। কিন্তু সাধারণ সংস্কারগুলো করা হয়েছে এবং আমরা করে যাচ্ছি।’

অশান্ত পাহাড় প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ‘পাহাড়িদের সহিংসতা নিয়ে আমার তেমন কিছু বলার এখতিয়ার নেই। কিন্তু আমরা সবাইকে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের মানুষ মিলেই বাংলাদেশ। সবাই এক সাথে শান্তিতে বাস করবে এটাই আমাদের চাওয়া। যারা এই শান্তি ভঙ্গ করবে তাদের শাস্তির আওতায় আনা হবে।’

প্রসঙ্গত, সম্প্রতি জিটিও’র ব্রিটিশ-মার্কিন সাংবাদিক মেহদি হাসানকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা যেকোনো সময় তুলে নেয়া হতে পারে’ এমন কথা বলেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়। সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category