সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

নির্দেশনা পেলে তারেক রহমানকে দেশে ফেরানোর তদবির চালানোর কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১৮৮ Time View

বিচার বিভাগ দিকনির্দেশনা দিলে দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর জোর তদবির চালানোর কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (২ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। তাকে দেশে ফেরানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো উদ্যোগ নেবে কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি আমাদের (পররাষ্ট্র মন্ত্রণালয়) অনুরোধ করে অবশ্যই আমরা…। আমরা এরই মধ্যে ব্রিটিশ সরকারকে বলেছি, যারা অবৈধ এরকম লোক আছে, তাদের পাঠাতে। তারা এখনো পাঠায়নি। এটা বরং আপনি আমাদের বিচার বিভাগকে জিজ্ঞাসা করেন। তারা আমাদের দিকনির্দেশনা দেবে। নিশ্চয়ই তখন আমরা জোর তদবির চালাবো। কিন্তু পাঠানোর দায়দায়িত্ব তো ওই দেশের সরকারের।’

তারেক রহমান কী স্ট্যাটাসে লন্ডন আছেন- জানতে চাইলে ড. মোমেন বলেন, ‘আমি সেটা বলতে পারবো না। এ মুহূর্তে আমি বলতে পারবো না। আমি আপনাদের মতো সর্বজান্তা না।’

গুলশানের একটি হোটেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কূটনীতিকদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটা তারা করতে পারে। এটা ফ্রি কান্ট্রি। যে কেউ কাউকে দাওয়াত দিতে পারে।’

এসময় প্রশ্ন করা সাংবাদিকের উদ্দেশে মোমেন বলেন, ‘আপনার অসুবিধা হয় ওরা ডাক দিলে?’ জবাবে ওই সাংবাদিক বলেন, ‘তারা নালিশ করে।’ এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নাশিল করে করুক। আমরা জনগণে বিশ্বাস করি। আমরা জনগণকে নিয়ে চলতে চাই। আমরা বিদেশি মুরব্বিদের অত পছন্দ করি না। তারা যদি উন্নয়ন সহায়ক হয় ভালো, বাকিটুকু আমরা চাই না।’

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তারেকের স্ত্রী ডা. জোবায়দা রহমানের তিন বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বুধবার (২ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দুদক আইনের ২৬(২) ধারায় তারেক রহমানের তিন বছর ও ২৭(১) ধারায় ছয় বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। দুই ধারার সাজা একসঙ্গে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। দুদক আইনের ২৭(১) ধারায় জোবায়দা রহমানের তিন বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

কারাদণ্ডের পাশাপাশি তারেক রহমানকে তিন কোটি টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাস সাজা ভোগ করতে হবে।

বিজ্

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category