বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

নিজ আসনেই পরাজিত হলেন মাহাথির মোহাম্মদ

  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ২৩৭ Time View

আধুনিক মালয়েশিয়ার রূপকার বর্ষীয়ান নেতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ৫৩ বছরের রাজনৈতিক জীবনে প্রথমবারের মতো নির্বাচনে পরাজিত হলেন। বিষয়টিকে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের সমাপ্তি হিসেবে দেখছেন অনেকে। খবর রয়টার্স।

শনিবার (১৯ নভেম্বর) মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে নিজের আসনে মোহাম্মদ সুহাইমি আবদুল্লাহর কাছে হেরে গেছেন ৯৭ বছর বয়সী দেশটির সাবেক প্রধানমন্ত্রী। এ পরাজয়কে তার সাত দশকের রাজনৈতিক জীবনের ইতি হিসেবে দেখা হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৬৯ সালের পরে প্রথমবারের মতো মাহাথির প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে হেরে গেছেন। দুই দশকের বেশি সময় ধরে মালয়েশিয়া শাসন করা এই নেতা নিজের সংসদীয় আসনে পাঁচ প্রার্থীর মধ্যে চতুর্থ হয়েছেন।

এর আগে মাহাথির এক সাক্ষাৎকারে বলেছিলেন, নির্বাচনে হেরে গেলে রাজনীতি থেকে সরে দাঁড়াবেন তিনি।

আলজাজিরার সাংবাদিকি ফ্লোরেন্স লুই কুয়ালামপুর থেকে বলেন, বিস্ময়কর ঘটনা হলো, মাহাথির কেবল হারেননি, তিনি হেরেছেন ভয়াবহভাবে। তার জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে। কাস্ট হওয়া ভোটের আট ভাগের এক ভাগও পাননি। তার দল একটি আসনেও জয়ী হতে পারেনি।

প্রসঙ্গত, ১৯৮১ থেকে ২০০৩ পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ। ক্ষমতাসীন দলের ব্যাপক দুর্নীতির অভিযোগের মধ্যে তিনি ফের ক্ষমতায় আসেন ২০১৮ সালে।

টিএইচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category