বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
Title :
শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি যুদ্ধটা অনেক বড়, টিকে থাকতে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধানমন্ত্রী জুলাই শহীদ স্মরণে বগুড়ায় আলোচনা সভা, দোয়া ও উপহার বিতরণ হবিগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে ৪ শিশুর মৃত্যু ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি ‘শুধু আমি নই, আমরা সবাই’, নেতা মেসি যেখানে সবার চেয়ে আলাদা মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানে মার্কিন হামলা ও কুয়েত-জর্ডানে তেহরানের পাল্টা আঘাত

‘নিখোঁজ’ প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলো চীন

  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৭২ Time View

অবশেষে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হলো চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুকে। প্রায় দুই মাস ধরে তাকে জনসম্মুখে দেখা যাচ্ছে না। লিকে বরখাস্ত করার কোনো কারণ জানায়নি বেইজিং। তার স্থলাভিষিক্ত কে হবেন সেটিও ঘোষণা করা হয়নি। ফলে দেশটিতে এই মুহূর্তে প্রতিরক্ষামন্ত্রীর পদ শূন্য রয়েছে।

এর আগে চীনা সামরিক বাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করেছে বেইজিং। পদচ্যুত হয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংও।চীনা সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, লি ও কিনকে বরখাস্ত করার অনুমোদন দিয়েছে স্ট্যান্ডিং কমিটি অব দ্য ন্যাশনাল পিপলস কংগ্রেস।

গত মাসে রয়টার্স জানিয়েছিল, যন্ত্রপাতি ক্রয় এবং উন্নয়ন সংক্রান্ত সন্দেহজনক দুর্নীতির বিষয়ে লির বিরুদ্ধে তদন্ত চলছে। সবশেষ গত ২৯ আগস্ট বেইজিংয়ে আফ্রিকান দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে একটি নিরাপত্তা সম্মেলনে দেখা গিয়েছিল পদচ্যুত চীনা প্রতিরক্ষামন্ত্রীকে। তিনি এই পদে নিয়োগ পেয়েছিলেন গত মার্চে।

লি শাংফু একজন মহাকাশ প্রকৌশলী ছিলেন। একটি স্যাটেলাইট ও রকেট উৎক্ষেপণ কেন্দ্রে কর্মজীবন শুরু করেছিলেন তিনি। চীনের সামরিক ও রাজনৈতিক মহলে বেশ দ্রুতই উত্থান ঘটেছিল জেনারেল লির।

রাশিয়ার কাছ থেকে যুদ্ধসরঞ্জাম কেনার অভিযোগে ২০১৮ সালে তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী কিনের মতো লিকেও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঘনিষ্ঠ বলে মনে করা হতো।

মাত্র সাত মাস দায়িত্বপালনের পর গত জুলাইয়ে পদচ্যুত হন কিন। এরও কোনো কারণ উল্লেখ করেনি বেইজিং। তবে ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূতের পদে থাকাকালীন বিয়েবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এ চীনা কূটনীতিক।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category