মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিউইয়র্কে গোলাপের ৯ বাড়ি: দুদককে অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯২ Time View

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) আবদুস সোবহান গোলাপের ৪০ লাখ ডলার ব্যয়ে ৯টি বাড়ি কেনার বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ বিষয়ে দুদকের অনুসন্ধান রিপোর্ট ৪ মাসের মধ্যে দাখিলের নির্দেশ দিয়ে হাইকোর্ট বলেন, দুর্নীতিবাজ যেই হোক না কেন, কোনো ব্যক্তির ক্ষেত্রে ভিন্নতা হবে না।

এর আগে রোববার (২৬ ফেব্রুয়ারি) ব্যারিস্টার সায়েদুল হক সুমন আওয়ামী লীগের সংসদ সদস্য মো. আবদুস সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪০ লাখ ডলার ব্যয়ে ৯টি বাড়ি কেনার বিষয়ে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন।

প্রধান নির্বাচন কমিশনার, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, এনবিআর চেয়ারম্যান ও স্বরাষ্ট্র সচিবকে রিটে বিবাদী করা হয়।

তথ্য অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক ওসিসিআরপিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আবদুস সোবহান মিয়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪০ লাখ ডলার ব্যয়ে একাধিক বাড়ি কিনেছেন, যা নির্বাচনী হলফনামায় তিনি উল্লেখ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category