বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

নিউইয়র্কে অভিবাসীদের জন্য কোনো কক্ষ খালি নেই : মেয়র

  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১০১ Time View

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অভিবাসীদের জন্য আর একটি কক্ষও এখন খালি নেই বলে জানিয়েছেন শহরটির মেয়র এরিক অ্যাডামস।

স্থানীয় সময় রোববার (১৫ জানুয়ারি) মেক্সিকো সীমান্তবর্তী শহর এল পাসো পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।  খবর বাংলা প্রেস।

মেয়র এরিক অ্যাডামস বলেন, রিপাবলিকান শাসিত শহর ফ্লোরিডা ও টেক্সাস থেকে বাস ভর্তি করে ডেমোক্র্যাট শাসিত এলাকাগুলোয় যে পরিমাণ অভিবাসী পাঠানো হচ্ছে,তাতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহর নিউইয়র্কে একটি কক্ষও এখন খালি নেই।

এরিক অ্যাডামস আরও বলেন, অভিবাসীদের বাড়তি চাপ সামাল দিতে এ মুহূর্তে তাঁর শহরের জন্য ২০০ কোটি মার্কিন ডলার প্রয়োজন। অথচ এরই মধ্যে শহরটি বাজেট–সংকটে পড়েছে।

এরিক নিজে ডেমোক্র্যাট হলেও তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের একজন কট্টর সমালোচক। তাঁর মতে, বিশেষ করে দেশটির দক্ষিণ সীমান্তে যে অভিবাসন সংকট চলছে, তা নিরসনে যুক্তরাষ্ট্র সরকারের এখনই সঠিক পদক্ষেপ নিতে হবে।

এআরএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category