বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

নায়িকা শুভশ্রীর বয়স ৭৫ বছর!

  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৯ Time View

বদলে গেছে শুভশ্রীর পুরো চেহারা। ৩২ বছর বয়সেই ত্বকে পড়েছে বয়সের ছাপ। কেন এমন হাল, নেপথ্যে থাকা কার‌ণই বা কি, জানালেন শুভশ্রী নিজেই।

সিনেমায় চরিত্রের প্রয়োজনে কত কিছুই না করতে হয় অভিনেত্রীদের। আর সেটাই করছে শুভশ্রী। কোমল, টানটান ত্বকের পরিবর্তে বেছে নিয়েছেন তিনি কুঁচকে যাওয়া ত্বক।

শুভশ্রীর নতুন ওয়েব সিরিজ ইন্দুবালা ভাতের হোটেল। এ সিরিজে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। আর তাই ৩২ বছরের বদলে তিনি পর্দায় ধরা দিচ্ছেন ৭৫ বছরের একজন বৃদ্ধা বেশে।

তবে ইন্দুবালা হয়ে ওঠার পুরো ক্রেডিট নিজেকে দেননি তিনি। এ অসাধারণ লুকের ক্রেডিট পুরোটাই মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডুকে দিয়েছেন তিনি।

বাংলা বিনোদন জগতের একমাত্র প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট হলেন সোমনাথ কুন্ডু। তার এমন অভিনব মেকআপ এবারই কিন্তু প্রথম নয়। এর আগে  প্রসেনজিৎকে নেতাজি সুভাষ চন্দ্র বসু , গার্গী রায়চৌধুরীকে মহাশ্বেতা দেবী বানিয়েছিলেন তিনিই।

ভিঞ্চি দা ছবির সেই দুর্দান্ত সব লুকও ছিল তারই করা। ইতিমধ্যেই এই সিরিজের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। একাধিক ছবিতে ধরা পড়েছে বয়স্ক ইন্দুবালাকে।

এদিকে শুভশ্রী ইনস্টাগ্রামে তার মেকআপ আর্টিস্টের সঙ্গে ইন্দুবালা হয়ে ওঠার একটি ভিডিও দর্শকদের সঙ্গে শেয়ার করেছেন। যা ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আগামী ৮ মার্চ, নারী দিবসের দিন হইচইতে মুক্তি পাবে এ সিরিজটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category