বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

নারীদের প্রতি অবিচারের গল্প বলবে ‘মহিষাসুরমর্দ্দিনী’

  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২৯৪ Time View

টালিউডের একঝাঁক তারকাকে নিয়ে আসছে রঞ্জন ঘোষ পরিচালিত সিনেমা ‘মহিষাসুরমর্দ্দিনী’। সিনেমাটিতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়সহ অনেকে।এক ভিন্নধর্মী সিনেমা হতে যাচ্ছে ‘মহিষাসুরমর্দ্দিনী’। নারীদের ওপর অন্যায়-অবিচারের গল্প বলবে ‘মহিষাসুরমর্দ্দিনী’। সেটির আভাসও মিলেছে সিনেমাটির ট্রেলারে এবং পোস্টারে।

১১ নভেম্বর মুক্তি পাবে ছবিটি। এর আগে ১৩তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয় ছবিটি। একাধিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে।

ব্যাপক প্রশংসিত এবং একাধিক পুরস্কারও জিতেছে এই ছবি। ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, চলচ্চিত্র উৎসবে মোট ১৩টি ছবির সঙ্গে লড়াইয়ে নির্বাচিত হয়েছে সিনেমাটি।ছবিটির পরিচালক রঞ্জন ঘোষ সংবাদমাধ্যমকে বলেন, ‘মহিষাসুরমর্দ্দিনী’ নারীদের কাছে ক্ষমা প্রার্থনা করে লেখা একটি চিঠি।

এদিকে, ঋতুপর্ণাও ছবিটি নিয়ে বেশ আশাবাদী। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবিটির পোস্টার শেয়ার করেছেন ঋতুপর্ণা।ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানান, যুগ যুগ ধরে নারীর ওপর হওয়া অবিচার আর নারী ক্ষমতায়নেরও গল্প বলবে ছবিটি। বিশেষ করে এটা একটা রাতের গল্প। যেটা স্মরণ করার মতো।

অন্যদিকে নিজের ইনস্টাগ্রামে ছবির পোস্টার শেয়ার করে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় লেখেন, ‘মহিষাসুরমর্দ্দিনী’র পোস্টার রইল আপনাদের জন্য। আমরা আসছি ১১ই নভেম্বর। সঙ্গে থাকবেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category